২৯ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ):ক্যাসিনো–কাণ্ডে জড়িত পুরান ঢাকার আওয়ামী লীগের নেতা এনামুল হক, রূপন ভূঁইয়াসহ চারজনকে পাঁচ দিনেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের ধরতে অভিযান চালানোর কথা বলে আসছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। গত মঙ্গলবার দুপুরে সূত্রাপুর থানার বানিয়ানগরে এনামুল, তাঁর ভাই রূপনের বাড়িসহ চারটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ কোটি ৫ লাখ টাকা, ৪ কোটি টাকার স্বর্ণালংকার ও ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব। টাকা ও স্বর্ণালংকারে দুই ভাইয়ের সিন্দুক ভরা ছিল। এ ছাড়া তাঁরা গেন্ডারিয়া ও ওয়ারীতে আরও দুই ব্যক্তির বাসায় টাকা ও স্বর্ণালংকার রাখতেন। ওই দুজনের একজন রূপনের বন্ধু মো. হারুন…
Read MoreDay: September 29, 2019
কোচিং পেশায় আসতে চান শহিদ আফ্রিদি
২৯ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ভবিষ্যতে কোচিং পেশায় আসার ইচ্ছে পোষণ করেছেন পাকিস্তান ক্রিকেট অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বর্ষীয়ান এ অলরাউন্ডারের দৃঢ় বিশ্বাস তরুণ খেলোয়াড়দের মানোন্নয়নে তাদের মানসিক অবস্থার উন্নতিতে সাহায্য করতে পারবেন তিনি। আফ্রিদি বলেন, ‘আমি অনূর্ধ্ব ১৮/১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের কোচিং করাতে চাই। এ বয়সে তাদের কোচিং প্রয়োজন। খেলার কঠিন সময়ে চাপের মধ্যে কিভাবে সাহসী সিদ্ধান্ত নিয়েছি তরুণ ক্রিকেটারদের সে সকল বিষয়ে আমি আমার গল্প বললে এটা কেবল তাদের উদ্বুদ্ধই করবে না, তা থেকে তারা নতুন অনেক কিছুই শিখতে পারবে যা একজন ভাল ক্রিকেটার হতে তাদেরকে সাহায্য করবে।…
Read Moreদুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার
২৯ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে সুস্পষ্টভাবে বলেছেন, দুর্নীতিবাজ এবং অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যদি কেউ অসত পথে অর্থ উপার্জন করে, তার এই অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বা অসৎ উপায় ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। সে যেই হোক না কেন, আমার দলের হলেও তাকে ছাড় দেয়া হবে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে স্থানীয় ম্যারিয়ট মারকুইজ হোটেলে তাঁর সম্মানে…
Read Moreসাভারে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
সাভার ,২৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):হাতের নাগালে শ্রমিকদের বেতন পাওয়ার কথা চিন্তা করে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের রাজফুলবাড়িয়া এলাকার একে এইচ নিটিং এন্ড ডাইংয়ের সামনে ফিতা কেটে এ ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এখন থেকে ওই এলাকার কয়েক হাজার শ্রমিক ওই বুথ থেকে সহজেই বেতনের টাকা উত্তোলন করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একে এইচ গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,ম্যানেজিং ডিরেক্টর সামছুল আলম ,ডিএমডি আবুল…
Read Moreসাভারে বঙ্গবন্ধু গোল্ডাকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সাভার,২৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডাকাফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ধামসোনা ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হন।
Read More