সাভারে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সাভার ,২৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):হাতের নাগালে শ্রমিকদের বেতন পাওয়ার কথা চিন্তা করে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের রাজফুলবাড়িয়া এলাকার একে এইচ নিটিং এন্ড ডাইংয়ের সামনে ফিতা কেটে এ ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এখন থেকে ওই এলাকার কয়েক হাজার শ্রমিক ওই বুথ থেকে সহজেই বেতনের টাকা উত্তোলন করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একে এইচ গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,ম্যানেজিং ডিরেক্টর সামছুল আলম ,ডিএমডি আবুল কাসেমসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment