
সাভার,২৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডাকাফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ধামসোনা ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হন।
