কুষ্টিয়ায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০১৯, (বিবিনিউজ):কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত কলেজছাত্র তারেক আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মহিরুদ্দিনের ছেলে। তিনি খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিম হোসেন ফরাজী প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারেক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে তিনি ভালো ছিলেন। কিন্তু আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সরকারি হিসাবে,…

Read More

আজ তৃতীয়বারের মতো আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

২১ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):আফগানিস্তান এবার বাংলাদেশে এসে টেস্ট জিতেছে, ত্রিদেশীয় সিরিজে জিতেছে দুই দলের প্রথম খেলাতেও। আজ তৃতীয়বারের মুখোমুখিতে বাংলাদেশ কি হার এড়িয়ে জয়ের দেখা পাবে? ফাইনালের আগে জয়টা কাজ করতে পারে টনিকের মতো। সে জন্য টি-টোয়েন্টির মেজাজ বুঝে স্বাভাবিক খেলার বিকল্প নেই। আর প্রশ্নটাও ঠিক এখানেই। স্বাভাবিক খেলাটা আর হচ্ছে কোথায়? আগে ছিল জিম্বাবুয়ে, এখন আফগানিস্তান; তাদের বিপক্ষে কোনোভাবেই হারা যাবে না—অতিরিক্ত এ চাপ কিংবা ভয় যে কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না! জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আলাদা এক মানসিক চাপে ভুগে থাকে, সাদা চোখে এমনটাই মনে হয়। আর কথাটা খুব…

Read More

মাসাকাদজা বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে পেরে খুশী

২১ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ও নিজের আর্ন্তজাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে ব্যাটিং নৈপুণ্য দিয়ে স্মরণীয় করে রাখলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ব্যাট হাতে ৪টি চার ও ৫টি ছক্কায় ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলেন মাসাকাদজা। তার ব্যাটিং নৈপুন্যে শক্তিশালী আফগানিস্তানকে ৭ উইকেটে হারায় জিম্বাবুয়ে। যার মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে দলকে প্রথম ও নিজের শেষ ম্যাচে জয় পেতে মহাগুরুত্বপূর্ণ অবদান রাখতে পারায় খুশী ৩৬ বছর বয়সী মাসাকাদজা। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাসাকাদজা বলেন, ‘এভাবে ক্যারিয়ার শেষ করতে পেরে…

Read More

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

২১ সেপ্টেম্বর, ২০১৯ : যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদারে আরো সৈন্য পাঠাচ্ছে। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জন্যে ইরানকে দায়ী করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর সেখানে সৈন্য পাঠানো হচ্ছে। ট্রাম্প বলেন, অন্য যেকোন দেশের তুলনায় এ নিষেধাজ্ঞা এ যাবতকালের মধ্যে সবচেয়ে কঠিন করা হলেও এ ক্ষেত্রে তার সামরিক হামলার কোন পরিকল্পনা নেই। প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের তেল স্থাপনায় সপ্তাহান্তে তেহরান হামলা চালিয়েছে মার্কিন কর্মকর্তারা এমন কথা জানানোর পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের কেন্দ্রিয় ব্যাংকের বিরুদ্ধে নতুন…

Read More