কুষ্টিয়ায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০১৯, (বিবিনিউজ):কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত কলেজছাত্র তারেক আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মহিরুদ্দিনের ছেলে। তিনি খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিম হোসেন ফরাজী প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারেক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে তিনি ভালো ছিলেন। কিন্তু আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সরকারি হিসাবে, চলতি মৌসুমে জেলায় ১ হাজার ১০২ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে এক কিশোরী ও তিন গৃহবধূ ডেঙ্গুতে মারা গেছেন। কলেজছাত্রসহ মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচে।

Related posts

Leave a Comment