১০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : শক্তিশালী টাইফুন সরাসরি টোকিওতে আঘাত হানায় গতরাতে নারিতা বিমান বন্দরে প্রায় ১৭ হাজার যাত্রী আটকা পড়েন। টাইফুনের হানায় টোকিওর পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান। এতে ১শ’র বেশী ফ্লাইট বাতিল করা হয়, টোকিও থেকে ৭০ কিলোমিটার পূর্বে নারিতা বিমান বন্দর থেকে টোকিওমুখী সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মধ্যরাতে বিমান বন্দরে ১৬ হাজার ৯০০ যাত্রী আটকা পড়েন।সকালে যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছেন, কেউ কেউ রেল ও সড়ক পথে তাদের গন্তব্যে যাচ্ছেন। টেকিওর পূর্বদিকে চিবা এলাকায় নারিতা বিমান বন্দর…
Read MoreDay: September 10, 2019
আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
১০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দ, সরকার ও ব্যবসায়ীদের আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, কোনও জাতির একার পক্ষে এটি করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বব্যাপী গৃহীত বেশ কিছু উদ্যোগের আবাসস্থল, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার লড়াইয়ে সম্মিলিতভাবে আমাদের টিকে থাকার জন্য একটি দিক নির্দেশনা দিয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’এর নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়ে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘কমিশনের একটি নতুন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে…
Read Moreসাভারের আশুলিয়ায় এক তরুণী গণধর্ষণের শিকার
সাভার,১০ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলামের আপন চাচাতো ভাই এ্যাডভোকেট তহিরুল ইসলাম ভুইয়ার বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায় গতকাল রাতে ওই তরুণীকে(১৯) চাকুরীর প্রভোলন দেখিয়ে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলামের চাচাতো ভাই এ্যাডভোকেট তহিরুল ভুইয়ার বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন তহিরুল ইসলাম ভুইয়ার গাড়ি চালক শারফিন (৩২) এসময় তহিরুল ভুইয়াও ওই তরুণীকে গণধর্ষণ করেন। পরে আজ দুপুরে ওই তরুণী আশুলিয়া থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শারফিন ও…
Read More