সাভারের আশুলিয়ায় এক তরুণী গণধর্ষণের শিকার

সাভার,১০ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলামের আপন চাচাতো ভাই এ্যাডভোকেট তহিরুল ইসলাম ভুইয়ার বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায় গতকাল রাতে ওই তরুণীকে(১৯) চাকুরীর প্রভোলন দেখিয়ে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলামের চাচাতো ভাই এ্যাডভোকেট তহিরুল ভুইয়ার বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন তহিরুল ইসলাম ভুইয়ার গাড়ি চালক শারফিন (৩২) এসময় তহিরুল ভুইয়াও ওই তরুণীকে গণধর্ষণ করেন। পরে আজ দুপুরে ওই তরুণী আশুলিয়া থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শারফিন ও তহিরুল ভুইয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে আশুলিয়া থানা পুলিশ গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী শারফিনকে আটক করলেও অন্য আসামী তহিরুল ইসলাম ভুইয়া পলাতক রয়েছে। গণধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে।
অন্যদিকে একই এলাকায় এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-শেরপুর জেলার সদর থানার সাতমাড়িয়া গ্রামের মৃত মুরাদ হোসেনের ছেলে কাইয়ূম ও অপরজন পাবনা জেলার ঈশ্বরদী থানার মুসোরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে তুহিন আলম ।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই মমিনুল হক বলেন দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Related posts

Leave a Comment