১৭ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):‘ঈদ সালামি’ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাদের এক কোটি চাঁদা দেয়ার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের আরো বলেন, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। তদন্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। অন্যায় করলে কেউ পার পাবে না উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগের ঘটনায় প্রধানমন্ত্রী…
Read MoreDay: September 17, 2019
সৌদিতে হামলা নিয়ে ন্যাটোর উদ্বেগ
১৭ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):ন্যাটোর সামরিক জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এ হামলার জের ধরে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা করছেন তিনি। জেনস স্টলটেনবার্গ বলেন, ইরান ‘পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে’। এর আগে গতকাল সোমবার কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানই ওই হামলার জন্য দায়ী। ইরানের সঙ্গে জোটবদ্ধ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র হামলার ধরন ও ব্যাপকতা বিবেচনা করে জানিয়েছে, হুতিদের পক্ষে এমন হামলা চালানো সম্ভব নয়। ইয়েমেনের…
Read Moreচাকরি চাই, কর্ম চাই—তোলো আওয়াজ
১৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ): ঢাকা শহরে যে এলাকায় আমি থাকি, তার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আলাদা। প্রতি শুক্রবার সকাল থেকে গেটের সামনে অনেক তরুণ-তরুণীকে জড়ো হতে দেখা যায়। তাঁদের কারও কারও হাতে থাকে চলতি হাওয়ার মতো সাম্প্রতিক ঘটনাবলির পত্রিকা, কাউকে দেখা যায় ফুটপাতে বসে কোনো একটা পত্রিকার কাটিংয়ে চোখ বুলিয়ে নিতে। দেখতে দেখতে আমি এত অভ্যস্ত হয়েছি যে দেখেই বুঝতে পারি কে সারা রাত জার্নি করে এসেছেন। কোনো কোনো তরুণীর সঙ্গে বাবা বা ভাইকেও দেখি। তাঁরা সবাই সোনার হরিণ ধরতে আসেন—চাকরি নামের সোনার হরিণ। কিন্তু কতজনই-বা সেটা পান? বিসিএসের কথাই ধরা…
Read Moreআজ ‘রাজহংস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪র্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করবেন। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ)’র ভিভিআইপি টারমাকে আনুষ্ঠানিকভাবে নতুন সংগৃহীত জাতীয় পতাকাবাহী বিমান ‘রাজহংস’ উদ্বোধন করবেন।’ ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোইং ৭৮৭/৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ১৬তম বিমান। বিমানটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিমান কারখানা থেকে ওই দিনই বিকেলে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা জলকামান…
Read Moreপ্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পদকের সংখ্যা ৩৭টিতে উন্নীত হলো
১৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০১৯ অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদত্ত আন্তর্জাতিক পদকের সংখ্যা ৩৭টিতে উন্নীত হলো। সোমবার ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এডভাইজরি কাউন্সিলের প্রধান উপদেষ্টা এ্যাম্বাসেডর টি পি শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পদক হস্তান্তর করেন। ভারত-বাংলাদেশের মধ্যে ঘনিষ্ট ও পারস্পরিক সন্তোষজনক সম্পর্ক, নিজ দেশের জনগণের কল্যাণ, বিশেষ করে নারী ও শিশু এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় তাঁর অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রখ্যাত বিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালামের স্মৃতির স্মরণে প্রবর্তিত এ পদক দেয়া হয়। চলতি…
Read Moreসাভারের আশুলিয়ায় প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
সাভার,১৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে প্রভাবশালীদের দেয়া প্রায় দুই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়ার চক্রবর্তী এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় তিতাস। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজে তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়রা জানায়, চক্রবর্তী এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুই বছর আগে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার সাইফুল বেপারী,কামরুল বেপারী,দুলাল বেপারী,মোশারফ বেপারী,সফুর উদ্দিন…
Read Moreসাভারে বঙ্গবন্ধু গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সাভার,১৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকালে আশুলিয়া স্কুল এন্ড কলেজে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর। খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
Read More