সাভারে বঙ্গবন্ধু গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাভার,১৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সকালে আশুলিয়া স্কুল এন্ড কলেজে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ।
খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর। খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment