ফাইনালে রশিদের খেলা নিয়ে শঙ্কা

২৩ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : গতকাল ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে ইনজুরিতে পড়েন তিনি। পরে চিকিৎসা নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যান রশিদ। কিছুক্ষণবাদে ফিরে এলেও, খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাটতে দেখা গেছে তাকে। তারপরও দলের প্রয়োজনে বল হাতে হাত ঘুড়িয়েছেন রশিদ। তবে ১৪তম ওভারে প্রথমবারের মত বোলিং আক্রমণে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদকে তুলে নিয়ে আফগানদের লড়াইয়ে রাখেন তিনি। পরের ওভারে আফিফ হোসেনকে শিকার করে আফগানিস্তানকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান রশিদ। কিন্তু রশিদের তৃতীয় ওভার…

Read More

অবৈধ ক্যাসিনো বন্ধে চলমান অভিযানকে সাধুবাদ সাঈদ খোকনের

২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : অবৈধ ক্যাসিনো বন্ধে চলমান শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। দেশবাসী এ অভিযানে সমর্থন জানিয়েছেন। এ অভিযানের সফল পরিসমাপ্তি ঘটবে বলে আমি আশা করি। আজ নগর ভবনে ঢাকায় ডেনিস রাষ্ট্রদূত উইনি পিটারসেন-এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র। তিনি বলেন, পবিত্র রমজান মাসে মদ জুয়া খেলা এসব অনৈতিক কার্যকলাপ পরিচালনা থেকে বিরত থাকার জন্য আমি ক্লাবগুলির প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং এ বিষয়ে প্রচারণাও চালাই কিন্তু কোন কাজ…

Read More

প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন

২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে ৮ দিনের সরকারি সফরে রোববার স্থানীয় সময় বিকেলে আবুধাবী হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। ইত্তেহাদ এয়ালাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন…

Read More

জাবির ভিসির পদত্যাগের দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসুচী পালন

সাভার প্রতিনিধি:দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা প্রদর্শন কর্মসুচী পালন করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে হাতে হাত ধরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ কর্মসুচী পালন করেন তারা। কালো পতাকা প্রদর্শন থেকে এসময় দুর্নীতির দায়ে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামকে দ্রুত পদত্যাগ করার আহবান জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। কালো পতাকা প্রদর্শন এ অর্ধশতাধীক শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

Read More