অবৈধ ক্যাসিনো বন্ধে চলমান অভিযানকে সাধুবাদ সাঈদ খোকনের

২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : অবৈধ ক্যাসিনো বন্ধে চলমান শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেন, এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। দেশবাসী এ অভিযানে সমর্থন জানিয়েছেন। এ অভিযানের সফল পরিসমাপ্তি ঘটবে বলে আমি আশা করি।
আজ নগর ভবনে ঢাকায় ডেনিস রাষ্ট্রদূত উইনি পিটারসেন-এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে মদ জুয়া খেলা এসব অনৈতিক কার্যকলাপ পরিচালনা থেকে বিরত থাকার জন্য আমি ক্লাবগুলির প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং এ বিষয়ে প্রচারণাও চালাই কিন্তু কোন কাজ হয়নি। এবার কাজ হয়েছে।
অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত একজন কাউন্সিলরের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, ওই কাউন্সিলরের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment