ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অস্থিরতা বিষয়ে সৌদি আরবের হুশিয়ারি

৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্য করে সৌদি আরব বৃহস্পতিবার কঠোর হুশিয়ারি বার্তা উচ্চারণ করে বলেছে, ইয়েমেনকে অস্থিতিশীল করে তোলার কোন প্রচেষ্টা সৌদি আরবের জন্য হুমকি সৃষ্টি করবে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা ফের সৌদি সমর্থিত ইয়েমন সরকারের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনা দখল করে নিয়েছে উল্লেখ করে রিয়াদ এই প্রথমবারের মতো ইয়েমেনকে বিভক্তির হুমকির মুখে ফেলে দেয়া এ সংকটের ব্যাপারে এমন কঠোর ভাষায় হুশিয়ারি বার্তা উচ্চারণ করলো। এদিকে এ সংকট নিরসনের ব্যাপারে তারা আবারো সংলাপের আহ্বান জানিয়েছে। সরকারি সৌদি প্রেস এজেন্সি জানায়, ‘সৌদি আরব…

Read More

মুজিববর্ষ উপলক্ষে ৭ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হবে

৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, মুজিববর্ষ পালন উপলক্ষে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে ৭ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হবে এবং আগামী ৫ বছরে এ সংখ্যা দাঁড়াবে ৭০ হাজার। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষে বিদ্যুৎ বিভাগ আয়োজিত সারাদেশে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বল্প শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকার জনগোষ্ঠিকে দক্ষ জনগোষ্ঠিতে পরিণত করা এবং শ্রমশক্তি…

Read More

প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট আফগানিস্তান

৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয়েছে সফরকারী আফগানিস্তান। ওপেনার রহমত শাহ’র ১০২ ও আসগর আফগানের অপরাজিত ৮৮ রানের সুবাদে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৭১ রান। আসগর ৮৮ ও উইকেটরক্ষক আফসার জাজাই ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। কিন্তু আসগর ৯২ ও জাজাই ৪১ রানে আউট হন। ৩শ রানের আগেই ফিরেন দু’জনে। তবে শেষদিকে অধিনায়ক রশিদ খানের ৬১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানের সুবাদে শেষ পর্যন্ত ৩৪২ রানের সংগ্রহ তুলে…

Read More

সাভারে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন

সাভার,০৬ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):নিরাপদ সড়কের দাবিতে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে এসময় ওই এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন থেকে এসময় এলাকাবাসী বলেন গত কয়েকদিন আগে ওই এলাকায় নিশাত নামের এক গৃহবধুসহ দুই জন বাস চাপায় নিহত হয় তাই ওই স্থানে গতিরোধক ও নিরাপদ সড়কের দাবিতে আজ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

Read More