
সাভার,০৬ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):নিরাপদ সড়কের দাবিতে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে এসময় ওই এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধন থেকে এসময় এলাকাবাসী বলেন গত কয়েকদিন আগে ওই এলাকায় নিশাত নামের এক গৃহবধুসহ দুই জন বাস চাপায় নিহত হয় তাই ওই স্থানে গতিরোধক ও নিরাপদ সড়কের দাবিতে আজ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
