সাভারে বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার,১৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): ঢাকা সাভারের ইসলামী শিক্ষা একাডেমিতে “ইসলামী শিক্ষা সহায়ক সংস্থা”র উদ্যোগে আয়োজিত হয়েছে একটি সচেতনতামূলক “বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা”। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষিত যুবকদের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনটি এক প্রাণবন্ত রূপ নেয়।
বক্তারা বলেন, “শিক্ষাই দিয়ে গড়বো সুন্দর সমাজ, বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। “শিশুর অধিকার, শিশুর জীবন বাল্যবিবাহ নয়” এই বার্তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের পজিটিভ ও শিক্ষণীয় উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যধি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাভারের এই অনুপ্রেরণাদায়ক কর্মশালাটি স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
সভায় সংগঠনের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি সাভার যুব উন্নয়ন অফিসার জাহানারা আক্তার,,সুলতানা মোরশেদা নার্গিস,মহাসচিব শাহিন খান জুয়েল প্রমূখ
তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবেন বলে জানান আয়োজক কমিটি।

Related posts

Leave a Comment