সাতক্ষীরায় পুলিশি নির্যাতনে মাদ্রাসা সুপারের মৃত্যুর অভিযোগ

pulisবিবি নিউজ , সাতক্ষীরা, ১৬ সেপ্টেম্বর :  সাতক্ষীরায় পুলিশি নির্যাতনে এক দাখিল মাদ্রাসা সুপারের মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর খবর নিশ্চত করেন।

সূত্র জানায় নিহত মাদ্রাসা সুপার মাওলানা সাইদুর রহমান (৫০) সাতক্ষীরা সদরের কাথনডা গ্রামের মৃত্যু জিল্লার রহমানের ছেলে। তিনি কলারোয়া হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।

নিহতের স্ত্রী ময়না বেগম জানান, বৃহষ্পতিবার রাত দেড়টার দিকে পুলিশের তিনজন সদস্য তাদের বাড়িতে এসে তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। তার স্বামীর বিরুদ্ধে কোন মামলা ছিলো না। তাহলে কেন গ্রফতার করবেন বলার পরও অসুস্থ স্বামীকে পুলিশ টেনে হিছড়ে গ্রেফতার করে নিয়ে যায় এসআই আসাদ, দেলওয়ার ও এএসআই সুমন।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মেদ জানান, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে আদালতের পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। শুক্রবার সন্ধায় তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।

কারা সূত্র জানায়, রাত দেড়টার দিকে আসামী অসুস্থবোধ করলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্যে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের স্ত্রী ময়না বেগম আরো জানান, তার স্বামীকে গ্রেফতারের পর পুলিশ বেধড়ক মারপিট করায় তার মৃত্যু হয়।

 

 
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৮৫

Related posts

Leave a Comment