সাভারে হানেটি চায়ের কদর

বিবি নিউজ  , এ কে আজাদ, সাভার থেকে: সাভারে সাবরেজিস্ট্রি অফিসের পাশেই পাওয়া যায় হানেটি রং চা। এ রং চা সাভারে বিভিন্ন জায়গায় নামটি ছড়িয়ে যাচ্ছে।  এ সাবরেজিস্ট্রি অফিসের পাশে চায়ের দোকানের মালিক পল্টু সাহা বলেন ২২ বছর ধরে চায়ের দোকান করছি। বর্তমানে ১ বছর ধরে মধু চা বিক্রি করে আসছেন সুনামের সহিত। বিশেষ ভাবে বিভিন্ন স্থান থেকে লোকজন একবার খেলে বার বার খায় বলে তিনি জানান। মধু চা বিক্রি হয় ১০ টাকা থেকে ৫০ টা পর্যন্ত । মধু চায়ের পাশাপাশি রয়েছে গ্রীন টি, কালো জিরা চা, জিরা চা, যষ্ঠী…

Read More

মেসির জোড়া গোলে জুভেন্টাসের বিপক্ষে প্রতিশোধ নিল বার্সেলোনা

বার্সেলোনা, ১৩ সেপ্টেম্বর : প্রতিশোধের ম্যাচে লিওনেল মোসির জোড়া গোলে ভর করে জুভেন্টাসকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার ক্যাম্পন্যুতে অনুষ্ঠিত ইউরো ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। ম্যাচে নিজে দুই গোল করা সহ দলের তিন গোলের সবগুলোতেই ছোঁয়া ছিলো আর্জেন্টাইন প্লে মেকার মেসির। ম্যাচে তৃতীয় গোলটি করেছেন ইভান রিকটিক। এই জয়ের ফলে ডি-গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেছে কাতালান ক্লাবটি। গ্রুপের আরেক ম্যাচে স্পোর্টিং লিসবন ৩-২ গোলে অলিম্পিয়কোকে হারিয়ে তাদের সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে। বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে ব্রাজিলীয় সুপার স্টার…

Read More

মিয়ানমারের শরণার্থী বিষয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

ঢাকা, ১৩ সেপ্টেম্বর :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের শরণার্থী বিষয়ে গত ১১ সেপ্টম্বও জাতীয় সংসদে ভাষণ দেন। নীচে তাঁর ভাষণের পূর্ণ বিবরণ প্রকাশ করা হলো। বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম। মাননীয় স্পিকার, আজকে যে বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করছি এবং মাননীয় সংসদ সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মনি যে প্রস্তাবটি এখানে উত্থাপন করেছেন আমি তার প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে এটুকু বলব যে, আমাদের বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ আজ আশ্রয় নিয়েছে। এখানে আসতে বাধ্য হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ,…

Read More

কোচিং বাণিজ্য ও নোট বই বন্ধে আইন হচ্ছে : শিক্ষামন্ত্রী

খুলনা, ১৩ সেপ্টেম্বর : কোচিং বাণিজ্য এবং নোট বা গাইড বই বন্ধে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবেন না। কোন নোট বা গাইড বই চলবে না। এগুলো বন্ধে আইন তৈরি করা হচ্ছে। এরসাথে জড়িত কেহই ছাড় পাবে না। শিক্ষামন্ত্রী আজ বুধবার খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন। খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মান ও নৈতিকতার উন্নয়ন এবং জঙ্গীবাদ বিরোধী…

Read More

প্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প

বিবি নিউজ  , ঢাকা,১৩ সেপ্টেম্বর :  দেশের প্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক, ধর্মীয় এবং খেলাধুলা বিষয়ক অবকাঠামো উন্নয়ন করবে সরকার।এ লক্ষ্যে ৬৬৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় অন্তত এক কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ধর্মীয় অবকাঠামো উন্নয়নসহ বুধবার একনেকে সব মিলিয়ে ৫ হাজার ১৮০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে মোট ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে যোগান দেয়া হবে ৪ হাজার ৪৬২ কোটি ২৫ লাখ টাকা,…

Read More

হাসপাতালে আল্লামা শফী

চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর : : হেফাজতে ইসলামের আমির ও দেশের প্রবীণ আলেম আল্লামা আহমদ শফীকে (৯৬) আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আল্লামা আহমদ শফী ডায়াবেটিক, কিডনি ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। তার শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক। আল্লামা শফীর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে হেফাজতে ইসলাম। এর আগে এক মাসেরও বেশি সময় রাজধানীর আসগর আলী হাসপাতালে…

Read More

মিয়ানমারকে কঠিন শাস্তি দেওয়া হবে: আল-কায়েদা

ঢাকা, ১৩ সেপ্টেম্বর :  রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গণহত্যার শিকার মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই একই পরিস্থিতির মুখোমুখি মিয়ানমারকেও হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা। মিয়ানমার সরকারের দাবি, গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী জনগোষ্ঠী দুই ডজনের বেশি সেনা ও পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এর পরই হামলা-নির্যাতন-ধর্ষণের শিকার প্রায় তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বিপদসংকুল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে। পালিয়ে আসা বস্তুচ্যুত রোহিঙ্গারা অভিযোগ করেছেন, বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের সেনাবাহিনী পুরুষদের ধরে ধরে নিয়ে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে আর মুসলিম অধ্যুষিত…

Read More

কক্সবাজারে বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক আটকে দিয়েছে পুলিশ

কক্সবাজার, ১৩ সেপ্টেম্বর : কক্সবাজারে পুলিশি বাধায় আটকে পড়েছে রোহিঙ্গাদের জন্য নেয়া বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক। মঙ্গলবার উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণে অংশ নিতে স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের নেতৃত্বে কক্সবাজার পৌঁছে বিএনপির একটি প্রতিনিধি দল। রাতভর ২২ টি ট্রাকে ত্রাণ সামগ্রি ভরে বিএনপি নেতার্কর্মীরা। পরে ২২টি ত্রাণবাহী ট্রাক সকাল থেকে শহীদ মিনার রোডের বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর পর সকাল ১১ টার দিকে পুলিশের একটি দল ট্রাকগুলোর আশেপাশে অবস্থান নিয়েছে। পুলিশ ২২ টি ট্রাকের চাবিও জব্দ করেছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পুলিশ জানিয়েছে প্রশাসনের অনুমতি…

Read More

কুড়িগ্রামের রাজারহাটে ৭ লাখ বৃক্ষরোপণ

কুড়িগ্রাম, ১৩ সেপ্টেম্ব : জেলার রাজারহাটে দুই ঘন্টার মধ্যে একই সাথে ৭ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭ ইউনিয়নে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বুধবার সকাল ১০টায় রাজারহাট হেলিপ্যাড মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার…

Read More

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি হাছান মাহমুদের আহ্বান

ঢাকা, ১৩ সেপ্টম্বর : রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করে তাদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যা বন্ধ এবং তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবীতে আয়োজিত মানবন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই মানবন্ধন ও সমাবেশের আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। বিএনপি নেতারা ঢাকায় বসে লম্বা লম্বা কথা বলেন, কিন্তু তাদের নেত্রী বন্যার সময় দুর্গত এলাকায়…

Read More