মেসির জোড়া গোলে জুভেন্টাসের বিপক্ষে প্রতিশোধ নিল বার্সেলোনা

mesi-footবার্সেলোনা, ১৩ সেপ্টেম্বর : প্রতিশোধের ম্যাচে লিওনেল মোসির জোড়া গোলে ভর করে জুভেন্টাসকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার ক্যাম্পন্যুতে অনুষ্ঠিত ইউরো ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে।
ম্যাচে নিজে দুই গোল করা সহ দলের তিন গোলের সবগুলোতেই ছোঁয়া ছিলো আর্জেন্টাইন প্লে মেকার মেসির। ম্যাচে তৃতীয় গোলটি করেছেন ইভান রিকটিক।
এই জয়ের ফলে ডি-গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেছে কাতালান ক্লাবটি। গ্রুপের আরেক ম্যাচে স্পোর্টিং লিসবন ৩-২ গোলে অলিম্পিয়কোকে হারিয়ে তাদের সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে।
বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে ব্রাজিলীয় সুপার স্টার নেইমার বার্সেলোনা ছেড়ে যাবার পরও বেশ দাপটের সঙ্গে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। নেইমারের বিকল্প হিসেবে দলে রয়েছে ১০৫ মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সায় যোগ দেয়া উসমানে ডেম্বালে। যোগ দিয়েই তিনি মুগ্ধ করেছেন বার্সা দর্শকদের। আর বার্সা প্রমাণ করেছে নেইমার চলে গেলেও তাদের প্রাণভোমরা মেসি থাকলে আর কোন ভয় নেই।
প্রথমার্ধের বিরতিতে যাবার আগমুহূর্তেই ৪৫তম মিনিটে লুইস সুয়ারেজের যোগান থেকে পাওয়া বলে লক্ষ্যভেদের মাধ্যমে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ডি-বক্সে ঢুকেই কোণাকুনি শটে জিয়ানলুইজি ব্ফুনকে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার (১-০)। ম্যাচের ৫৬তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইভান রিকটিক। ডি-বক্সে ঢুকে মেসির নেয়া শটের বল রক্ষনভাগের খেলোয়াড়দের বাঁধার মুখে ফিরে আসলে ফিরতি বল জালে জড়ান এই ক্রোয়েশিয় মিডফিল্ডার (২-০)। ৫৯ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে ফের কৌণিক শটে গোল করেন মেসি (৩-০)।
খেলা শেষে বার্সা কোচ আরনেস্টো ভালভারদে (ঊৎহবংঃড় ঠধষাবৎফব) বলেন, আমরা জানতাম সে (মেসি) বল পেলে কিছু একটা হবে। অতীতে মেসির বিপক্ষে দল মাঠে নামিয়ে আমাকে যথেষ্ঠ ঘাম ঝড়াতে হয়েছে। এখন সে আমারই দলে।’
জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি (গধংংরসরষরধহড় অষষবমৎর) অবশ্য মেসির পারফর্মেন্সে খুব একটা বিস্মিত হননি। উল্টো অভিযোগ করেছেন, তার রক্ষণভাগ পাঁচবারের এই বর্ষসেরা খেলোয়াড়কে অন্তত পাঁচবার ডি-বক্সে ঢোকার সুযোগ দিয়েছে। এতে সে খুব বেশী ঘায়েল করার সুযোগ পেয়ে গেছেন। বলেন, ‘আমরা তাকে বেশী সুযোগ দিয়ে ফেলেছি। যে কারণে তার কাজকে সহজ করে দিয়েছি।’

 

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ৭৩

Related posts

Leave a Comment