সু চির ঘোষণা ভাঁওতাবাজি: এরশাদ

রংপুর, ২৪ সেপ্টেম্বর : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়া হবে বলে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দেওয়া ঘোষণাকে ‘ভাঁওতাবাজি’ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার রংপুরের দর্শনা এলাকায় নিজের বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘৫ থেকে ৭ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, খাওয়ানো এবং ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। মিয়ানমারের নেত্রী অং সান সু চি ঘোষণা দিয়েছেন— দেশত্যাগ করা রোহিঙ্গাদের আইডি কার্ড দেখে বেছে বেছে মিয়ানমারে ফিরিয়ে নেবে। কিন্তু যাদের আইডি কার্ড নেই তাদের কীভাবে ফিরিয়ে…

Read More

দেশে ফিরেছেন প্রধান বিচারপতি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত এশিয় প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সঙ্গে যোগদান শেষে তিনি দেশে ফিরেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান। এর আগে গত ৮ সেপ্টেম্বর অসুস্থ মেয়েকে দেখতে তিনি কানাডা যান। এরপর কানাডা থেকে ১৭ সেপ্টেম্বর তিনি জাপান যান।

Read More

ইত্যাদি এবার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে পাবনা জেলার ঈশ্বরদীর পাকশীস্থ আমাদের দেশের শতাব্দি পেরিয়ে আসা একমাত্র ইস্পাত নির্মিত সর্ববৃহত্ রেল সেতু ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে। শুধুমাত্র রেল চলাচলের জন্য ইস্পাত নির্মিত এত বিশাল সেতু সারাবিশ্বেই বিরল। পেছনে রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ, সামনে সড়ক সেতু লালন শাহ ব্রিজ আর মাঝখানে পাবনা জেলার বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপনা ও বৈশিষ্ট্যকে কেন্দ্র করে নির্মিত ইত্যাদির মঞ্চ। প্রাচীন আর বর্তমানের দুটি পাশাপাশি নিদর্শন এবং পাশে বহমান নদীর ধারা সবকিছু মিলিয়ে চমত্কার…

Read More

বাড্ডায় ঝুপড়িঘরে আগুনে মায়ের মৃত্যু, দগ্ধ ২ সন্তান

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : রাজধানীর মধ্যবাড্ডায় ঝুপড়িঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে জেসমিন আক্তার (৩২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে তার দুই সন্তান। রবিবার ভোররাত পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বৈটাখালী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার দোকানের আংশিক পুড়লেও ভাঙ্গাড়ি দোকানটি একেবারে পুড়ে যায়। এই ভাঙ্গাড়ি দোকানের ওপরে ঝুপড়িঘরে দুই সন্তান নিয়ে থাকতেন মা জেসমিন আক্তার। পরে দগ্ধ অবস্থায় জেসিমন আক্তার ও…

Read More

প্রধানমন্ত্রী বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা নাকচ করে দিয়েছেন

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সঙ্গে কোন রাজনৈতিক সমঝোতার কথা নাকচ করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কেউ যেন এ ধরনের প্রস্তাব নিয়ে না আসে। শুক্রবার সকালে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা সন্ত্রাস ও হত্যার রাজনীতির সঙ্গে জড়িত আমি তাদের কাছে ফিরে যেতে আগ্রহী নই। তাই, বিএনপি’র সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দেয়া কারো উচিত হবে না। শেখ হাসিনা বলেন, যারা হত্যা ও সন্ত্রাসের রাজনীতি, বঙ্গবন্ধুর বর্বরোচিত হত্যাকান্ড এবং দেশকে ধ্বংসে বিশ্বাসী তাদের সঙ্গে কোন রাজনৈতিক সমঝোতা হতে পারে না। তিনি বলেন, যারা আমার বাবা-মাকে…

Read More

প্রধানমন্ত্রী ওয়াশিংটন পৌঁছেছেন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার বিকেলে (বাংলাদেশ সময় অনুযায়ী আজ প্রভাতে) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল ফোনে ওয়াশিংটন থেকে বাসস’কে জানান, প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে (নিউইয়র্ক সময়) সড়কপথে ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। শেখ হাসিনা ওই দিন (শুক্রবার) বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানীতে পৌঁছেন এবং তাকে রিজ কার্লটন-টাইসন্স হোটেলে নিয়ে যাওয়া হয়। এখানেই তিনি অবস্থান করবেন। প্রধানমন্ত্রী এক সপ্তাহ ওয়াশিংটনে অবস্থানের পর আগামী ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে যাত্রা করবেন। তিনি লন্ডন…

Read More

রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমের দায়িত্বে সেনাবাহিনী

চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর : মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনী। ত্রাণ কার্যক্রমে সমন্বয় ও নিয়মানুবর্তিতা আনার লক্ষ্যে সেনাবাহিনী সদস্যরা গতকাল থেকে কার্যক্রম শুরু করেছে। সেনাবাহিনী সদস্যরা দিনব্যাপী বিভিন্ন ক্যাম্প পরিদর্শন ও পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ-সামগ্রীও গ্রহণ করেছেন। ত্রাণ কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্যে উখিয়া ডিগ্রি কলেজে প্রধান কার্যালয় ও কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। সেনা সদস্যরা আজ থেকে ত্রাণ প্রদান কার্যক্রমের দায়িত্ব পালন করবেন। এ কাজে প্রাথমিকভাবে সেনাবাহিনীর ২শ’ সদস্য নিয়োজিত রয়েছেন। সেনাবাহিনীর ত্রাণ বিতরণ সেলের সমন্বয়কারী মেজর রাশেদ আকতার বাসসকে…

Read More

হালে পানি না পেয়ে প্রধানমন্ত্রীর নিখুঁত প্রচেষ্টায় খুঁত ধরার অপচেষ্টা বিএনপির : তথ্যমন্ত্রী

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোহিঙ্গা বিষয়ে বিএনপি হালে পানি না পেয়ে প্রধানমন্ত্রীর নিখুঁত প্রচেষ্টায় খুঁত ধরার অপচেষ্টায় লিপ্ত। তিনি বলেন, ‘রাজনীতিকে পাশে সরিয়ে রেখে মানবতাকে সবার ওপরে তুলে ধরে শেখ হাসিনা শরণার্থীদের রক্ষা ও সংকট নিরসনে জাতিসংঘে যে ৫ দফা দাবি তুলেছেন তা রোহিঙ্গা সমস্যা সমাধানের নিখুঁত প্রয়াস হলেও বিএনপি এর সমালোচনায় লিপ্ত। কারণ, তারা এক্ষেত্রে গঠনমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি।’ শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাসদ জাতীয় কমিটির সভার দ্বিতীয় ও শেষদিনে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী…

Read More

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার ভূমিকায় বিশ্ব সোচ্চার : আমু

ঝালকাঠি, ২৪ সেপ্টেম্বর : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক মহলে যথাযথভাবে তুলে ধরেছেন বলেই সারাবিশ্ব আজ রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার হয়েছে। তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) মানবতার দিকে তাকিয়ে অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়াসহ মাতৃস্নেহে তাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আমির হোসেন আমু গতকাল শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ কেন্দ্রসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।…

Read More

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পে বিনিয়োগের আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে এগিয়ে আসার জন্য দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল নগরীর আগারগাঁও-এ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে ‘স্কিলস কম্পিটিশন ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ এ অনুষ্ঠানের আয়োজন করে। নুরুল ইসলাম নাহিদ শিক্ষা দক্ষতা নির্ভর হওয়া উচিৎ উল্লেখ করে বলেন, দক্ষতা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে অনেককেই বেকারত্বের যন্ত্রণা ভোগ…

Read More