ঢাকা, ২৪ সেপ্টেম্বর : রাজধানীর মধ্যবাড্ডায় ঝুপড়িঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে জেসমিন আক্তার (৩২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে তার দুই সন্তান।
রবিবার ভোররাত পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বৈটাখালী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার দোকানের আংশিক পুড়লেও ভাঙ্গাড়ি দোকানটি একেবারে পুড়ে যায়। এই ভাঙ্গাড়ি দোকানের ওপরে ঝুপড়িঘরে দুই সন্তান নিয়ে থাকতেন মা জেসমিন আক্তার।
পরে দগ্ধ অবস্থায় জেসিমন আক্তার ও তার ছেলেমেয়েকে উদ্ধার ককরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন জেসমিন আক্তারের মৃত্যু হয়।
ঢামেক বার্ন ইউনিটের আসাবিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ শিশু আমান উল্লাহ জিসান (১১) ও মেয়ে সানজিদাকে (৯) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ২৪১
