ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বৃহস্পতিবার লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৩৩২ টি কো¤পানির ৩৫ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৫৩৮ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ১১২৪ কোটি ২১ লাখ ৬৪ হাজার ২৯ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৯.৩৩ পয়েন্ট বেড়ে ৬২০৩.৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.০৫ পয়েন্ট বেড়ে ২২২৫.১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ১২.৯৮ পয়েন্ট বেড়ে ১৩৮৫.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৮২ টির,কমেছে ১১২ টির…
Read MoreDay: September 16, 2017
সাভারে দুটি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন
সাভার উপজেলার দুটি ইউনিয়নে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর উদ্বোধন করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় বনগাঁও এলাকার প্রায় ৮ শতাধিক নতুন ভোটার নিবন্ধন করেন এছাড়া আমিনবাজার ইউনিয়নে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় আমিনবাজারে প্রায় ৬ শতাধিক নতুন ভোটার নিবন্ধন করেন। এবিষয়ে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা জানান নতুন করে এ ভোটার তালিকা হালনাগাদ আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ১৩ অক্টবর…
Read More২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ স্থাপন করা হবে : শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৬ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২৩ টি জেলায় একটি করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে। আজ আইডিইবি মিলনায়তনে কারিগরি শিক্ষা অধিদপ্তর আয়োজিত চীন সরকারের স্কলারশীপ প্রাপ্ত কারিগরি ক্ষেত্রের ৩৪৯ জন শিক্ষার্থীর যাত্রাপূর্ব ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসচিব মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, আইডিইবি’র সভাপতি এ কে এম…
Read Moreকাশ্মীর বর্ডার লাইনের কাছে ২ জঙ্গি নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক , শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর : কাশ্মীর বর্ডার লাইনের কাছাকাছি এক বন্দুক যুদ্ধে শনিবার কমপক্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা সিনহুয়াকে একথা জানায়। শ্রীনগরের ১৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপওয়ারা সীমান্ত এলাকার মাচিল সেক্টরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিতরে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে এক বন্দুক যুদ্ধে ওই দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানান ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। তিনি জানান, এ ব্যাপারে ওই এলাকায় অভিযান চলছে। মাচিল সেক্টরে সন্দেহজনক গতিবিধি দেখা যায় এবং সামরিক বাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারীদের গুলি বিনিময় হলে জঙ্গিরা নিহত হয়।
Read Moreআমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি : তোফায়েল আহমেদ
ঢাকা, ১৬ সেপ্টম্বর : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার আলোকেই মানবিক কারণে আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের অশ্রয় দিচ্ছি। আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এস এম জাহাঙ্গীরের লেখা মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর মর্মকথা ২ খন্ড, আর্থ সামাজিক উন্নয়নে জ্বালানী খাতের ভূমিকা:প্রক্ষিত বাংলাদেশ, সমসাময়িক সাধারণ জ্ঞান ও চলমান অর্থনৈতিক বৈশিষ্ট্য এই চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সংস্কৃতি সচিব ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম…
Read Moreসাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ১৬ সেপ্টেম্বর : জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। তিনি শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র পক্ষে সার্জেন্ট এ্যাট আর্মস, জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি ও ইকবালুর রহিম এমপি, বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, মো. শওকত চৌধুরী এমপি ও মোহা. মামুনুর রশিদ এমপি মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এর…
Read Moreঝালকাঠির ১৭০ পূজা মন্ডপে চলছে প্রতিমায় রং তুলির কাজ
বিবি নিউজ , ঝালকাঠি, ১৬ সেপ্টেম্বর : জেলায় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ইতোমধ্যে প্রতিমা তৈরীর পর শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী মাতৃ রূপ ধারণ করছে। আয়োজকরাও ব্যস্ত পূজা আয়োজনের কাজে। তারা জানান, এবছর ঝালকাঠি সদর উপজেলায় ৭২ টি, কাঠালিয়ায় ৫৭ টি, রাজাপুর উপজেলায় ২০টি ও নলছিটিতে ২১টিসহ জেলায় মোট ১৭০টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা শিল্পী উত্তম পাল জানান, এ বছর কাজের চাপ যথেষ্ট বেশি। ফলে আয় বাড়বে এমনটাই আশা করছেন তারা। তবে যেভাবে জিনিস পত্রে দাম বেড়েছে মজুরি সেভাবে বাড়েনি। জেলা…
Read Moreআমির-সালমানের চেয়ে এগিয়ে শাহরুখ
১৬ সেপ্টেম্বর : রূপালি পর্দার মতো সোশ্যাল মিডিয়ায়ও বেশ জনপ্রিয় শাহরুখ খান। এবং প্রতিনিয়ত এটা বেড়েই চলেছে। বর্তমানে ট্যুইটারে বলিউড বাদশার ফলোয়ার সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ছাড়িয়ে গেছে। অথচ এক্ষেত্রে তাঁর চেয়ে অনেক পিছিয়ে সালমান খান, আমির খান, অক্ষয় কুমারের মতো সমসাময়িক অভিনেতারা। ট্যুইটারে সালমানের ফলোয়ার সংখ্যা ২ কোটি ৫৬ লাখ। আমিরের ফলোয়ার সংখ্যা ২ কোটি ১৯ লাখ এবং অক্ষয়ের ফলোয়ার সংখ্যা ২ কোটি ২ লাখ। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন অবশ্য শাহরুখের চেয়ে কিছুটা এগিয়ে। ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ২ কোটি ৯০ লাখের বেশি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ৫১…
Read Moreসাভারে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর : ঢাকার অদূরে সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইলা আক্তার (১৪) নামের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে কয়েকজন বখাটে। শুক্রবার দিবাগত গভীর রাতে সাভারের ব্যাংক কলোলি এলাকার আহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বখাটে আমিনুলকে আটক করে। আহত ইলা আক্তার সাভারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ শনিবার সকালে সাভার মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে। ইলা ওই এলাকার শিপন রহমানের মেয়ে এবং মর্ডান কিন্ডার গার্ডেন স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। বারবার প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় একই এলাকার বখাটে আমিনুল ইসলাম (২০) ও…
Read Moreসাতক্ষীরায় পুলিশি নির্যাতনে মাদ্রাসা সুপারের মৃত্যুর অভিযোগ
বিবি নিউজ , সাতক্ষীরা, ১৬ সেপ্টেম্বর : সাতক্ষীরায় পুলিশি নির্যাতনে এক দাখিল মাদ্রাসা সুপারের মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর খবর নিশ্চত করেন। সূত্র জানায় নিহত মাদ্রাসা সুপার মাওলানা সাইদুর রহমান (৫০) সাতক্ষীরা সদরের কাথনডা গ্রামের মৃত্যু জিল্লার রহমানের ছেলে। তিনি কলারোয়া হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। নিহতের স্ত্রী ময়না বেগম জানান, বৃহষ্পতিবার রাত দেড়টার দিকে পুলিশের তিনজন সদস্য তাদের বাড়িতে এসে তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। তার স্বামীর বিরুদ্ধে কোন মামলা ছিলো না। তাহলে কেন গ্রফতার…
Read More