সাভার উপজেলার দুটি ইউনিয়নে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর উদ্বোধন করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় বনগাঁও এলাকার প্রায় ৮ শতাধিক নতুন ভোটার নিবন্ধন করেন এছাড়া আমিনবাজার ইউনিয়নে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় আমিনবাজারে প্রায় ৬ শতাধিক নতুন ভোটার নিবন্ধন করেন।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা জানান নতুন করে এ ভোটার তালিকা হালনাগাদ আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ১৩ অক্টবর পর্যন্ত। এছাড়া নতুন করে ভোটার তালিকায় রোহিঙ্গারা যেন নাম নিবন্ধন করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৯১
