স্টাফ রিপোর্টার, ২৭ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :সারা দেশে বন্যা দুর্গত এলাকায় দশ লক্ষ করে টাকা সাহায্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সারা দেশে বন্যর্ত এলাকায় জেলা প্রশাসকরা নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করছেন বন্যার্তদের মাঝে। খাদ্য ও নগদ টাকার সংকট নেই উল্লেখ করে তিনি আরও বলেন কিছু অনুপ্রেবেশকারী আওয়ামী লীগে ঢুকে অস্থিরতা সৃষ্টি করেছে বলেও বলেন তিনি।
আলোচনা সভায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সারা দেশে বন্যা দুর্গত এলাকায় ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী
