সারাদেশে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল

২৯ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) :করোনাভাইরাস সংক্রমণে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে সরকারি হিসাবে মোট মৃত্যু ২৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৪৮ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত বেড়েছে। আগের দিন ৮০ জনের মৃত্যু এবং ৩ হাজার ৪৩৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। ওই দিনই টানা দুই মাস পর…

Read More

সাভারে জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৯ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) : সাভারের পাথালিয়ায় জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাথালিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বিকেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আওয়াল (মাষ্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ বব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান (এম.পি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী…

Read More

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাবিতে প্রতীকী প্রতিবাদী ক্লাস

স্টাফ রিপোর্টার,২৯ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) : বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীকী প্রতিবাদী ক্লাস নিয়েছেন শিক্ষকরা। দুপুরে ক্যাম্পাসে কলা ও অনুষদ বিভাগের সামনে এ ক্লাস নেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্লাসে অংশ নিয়েছেন। আজ পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু।ক্যাম্পাস খোলা না পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে বলে জানান আয়োজক শিক্ষকরা।বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি। এখানে ধারাবাহিকভাবে অন্য শিক্ষকরা ক্লাস নিবেন।প্রতীকী এই ক্লাসে যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে…

Read More

পুনঃমূল্যায়নের দাবিতে নীলক্ষেতে অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

২৯ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) :পরীক্ষার পুনঃমূল্যায়নের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল ১১টা থেকে নীলক্ষেত মোড় আটকিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একজন তিতুমীর কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, কিছুদিন আগে করোনা পরিস্থিতির অজুহাত দিয়ে চতুর্থবর্ষে শর্ট রুটিনে হল না খুলেই আমাদের পরীক্ষা নিয়েছিলো কর্তৃপক্ষ। সব কোর্স ক্লাসে কমপ্লিট না হওয়া সত্ত্বেও সিলেবাস না কমিয়ে নতুন মানবন্টনে চার ঘন্টার পরীক্ষা দুই ঘন্টায় নেওয়া হয়। পরীক্ষার ফলাফলে ইংরেজী বিভাগে ৭টি কলেজেই গণহারে ফেল এসেছে। শিক্ষার্থীদের দেওয়া তথ্যমতে, ইডেন কলেজে ইংরেজি বিভাগে…

Read More

আগামীকাল জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল নয়

২৯ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) :দেশে করোনার (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আজ রবিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্ট জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। সেইসঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।’ আগামীকাল সোমবার (৩০ আগস্ট) শুভ জন্মাষ্টমী উদযাপন করা…

Read More

স্বপ্নের মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা

২৯ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) : স্বপ্নের মেট্রোরেলের আনুষ্ঠানিক ট্রায়াল শুরু হয়েছে। ঢাকাবাসীকে পরীক্ষামূলকভাবে ভায়াডাক্টের (উড়ালপথ) ওপর দিয়ে চালিয়ে দেখানো হয় ট্রেন। আজ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এমআরটি-৬ ডিপোতে এই পরীক্ষামূলক পরিচালনা ও পরীক্ষণের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উত্তরার দিয়াবাড়ী থেকে মিরপুর পর্যন্ত ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে এই ‘ট্রায়াল রান’ হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই পরীক্ষামূলক চলাচলে চালকের আসনে ছিলেন একজন জাপানি নাগরিক। এর আগে ১১ মে উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোর ভিতরে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এই বৈদ্যুতিক ট্রেন চালিয়ে দেখানো হয়। আর গত শুক্রবার…

Read More

বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশংকা যুক্তরাষ্ট্রের

২৯ আগস্ট ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : কাবুল থেকে মার্কিন সামরিক বাহিনীর লোকজনকে সরিয়ে নেয়ার চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। এ অবস্থাতেও রোববার আত্মঘাতি হামলার আশংকা করা হচ্ছে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান ও তাদের আফগান মিত্রদের সরিয়ে নেয়ার কাজ শেষ হওয়ার আগেই আবারো হামলার উচ্চ ঝুঁকির কথা বলেছেন।তালেবানের ক্ষমতা দখলের পর মার্কিন সামরিক বাহিনী এ পর্যন্ত এক লাখ ১২ হাজারেরও বেশি লোককে সরিয়ে নিয়েছে। কিন্তু সরিয়ে নেয়ার ব্যাপক তোড়জোড়ের মধ্যেই বৃহস্পতিবার কাবুল বিমান বন্দরে বড়ো ধরনের আত্মঘাতি হামলায় একশরও বেশি লোক নিহত হয়েছে। এর মধ্যে ১৩ মার্কিন সৈন্যও রয়েছে।আত্মঘাতি হামলার জবাবে শনিবার…

Read More

বাংলাদেশকে সারা বিশ্বের সাথে যোগাযোগের কেন্দ্র বিন্দুতে পরিণত করতে চায় বর্তমান সরকার : প্রধানমন্ত্রী

২৯ আগস্ট ২০২১ (বিবিনিউজ) : কক্সবাজার বিমানবন্দর বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রিফুয়েলিং হাব হিসেবে গড়ে উঠবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাদেশকে সারা বিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্র বিন্দুতে পরিণত করতে চায়।প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সারা বিশে^র সাথে যোগাযোগের একটা কেন্দ্র বিন্দুতে পরিনত করতে চায়। সেক্ষেত্রে, কক্সবাজার হবে বিশে^র সর্বশ্রেষ্ঠ সি-বিচ ও পর্যটন কেন্দ্র এবং অত্যন্ত আধুনিক শহর। যাতে আর্থিক ভাবেও আমাদের দেশ অনেক বেশি লাভবান হবে।’তিনি আজ সকালে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে রানওয়ে সমুদ্রে সম্প্রসারণ কাজের উদ্বোধন কালে…

Read More

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

২৯ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে রানওয়ে সম্প্রসারণকাজের উদ্বোধন করেছেন। তিনি আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই উদ্বোধন করেন। শেখ হাসিনা বলেন, সমুদ্রতীরবর্তী জমি পুনরুদ্ধারের মাধ্যমে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে নতুন এই ১০ হাজার ৭০০ ফুট রানওয়ে হবে; যার ফলে আন্তর্জাতিক ফ্লাইটের বোয়িং–৭৭৭ ও ৭৪–এর মতো বড় আকারের উড়োজাহাজগুলো এই বিমানবন্দরে অবতরণ করতে পারবে এবং এখানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার পথ সুগম হবে। প্রকল্পটি সম্পন্ন হলে বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা সরাসরিই কক্সবাজারে আসতে পারবেন।…

Read More