১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘দিন দিন করোনা সংক্রমণের হার কমছে। কিছুদিন আগেও এই সংক্রমণের হার ছিল ৩০-৩২ শতাংশ। এখন সেটা কমে ২২-২৩ শতাংশে নেমে এসেছে। গত এক সপ্তাহ ধরে এই হার কমছে। আমরা আশা করছি, পরিস্থিতি অনুকূলে থকালে নভেম্বরের মাঝামাঝি এইচএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নিতে পারব। আমাদের সেই প্রস্তুতি আছে।‘ইতোমধ্যে ফরম পূরণও…
Read MoreDay: August 12, 2021
সাভারে মেয়ের নানা ও মামাকে মারধর করার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার,১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): নাতনীকে দেখতে আসায় সাভারে মেয়ের নানা ও মামাকে হাত বেধে মারধর করার অভিযোগ উঠেছে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এলাকাবাসী জানায়,প্রায় ১৩ মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা ছানিয়া আক্তারের সাথে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামের বসির মহাজনের বখাটে ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয়। পরে বিয়ের পরে গেল ১০ আগষ্ট মেয়ের নানা আব্দুল মান্নাান ও মামা শহিদ মোল্ল্যা ছানিয়া আক্তারকে দেখতে তার বাড়িতে আসলে পূর্ব শক্রুতার জের ধরে নানা ও মামাকে হাত…
Read Moreধামরাইয়ে এক বীরমুক্তিযোদ্ধা আইয়ুবের মাল্টার বাম্পার ফলন
স্টাফ রিপোর্টার,১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে এবার মাল্টার বাম্পার ফলন হয়েছে। লাল মাটিতে এ উপজেলায় প্রথমবার মাল্টা চাষ হওয়ায় সফলতা পেয়েছেন এক জন বীরমুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব নামের এক ব্যক্তি। ধামরাই উপজেলা কৃষি অফিস জানায়,ধামরাইর উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে প্রায় এক বিঘা জমিতে বারী জাতের মাল্টা চাষ করেন এনামুল হক আইয়ুব। মাল্টার বাম্পার ফলন হয়েছে। গাছ গুলোতে শুধু মাল্টা আর মাল্টা। মাল্টা গুলো ওই এলাকা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েকগুণ। ধামরাই ও সাভারের চাহিদা মিটিয়ে এসব সুস্বাদু মাল্টা রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আবার সুস্বাদু ও বিষমুক্ত হওয়ায়…
Read Moreসাভারের আশুলিয়ায় প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার,১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনই কুষ্টিয়া থেকে পালিয়ে আশুলিয়ায় এসে একটি ছোট কক্ষ ভাড়া নিয়েছিলেন। রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার আলমগীরের বাসার একটি ছোট কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে টুটুল (২৭) ও একই জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার চররাধানগর গ্রামের বাদল আলীর মেয়ে মারিয়া খাতুন (১৫)। টুটুলের গ্রামে স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানা গেছে।পুলিশ জানায়, গত ২২ জুন মারিয়া নিখোঁজ হয়। পরে ২৪ জুন মারিয়ার…
Read Moreজাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা জারি
১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের চারদিকের রাস্তায় যানবাহন চলাচলে এ নির্দেশনা জারি করা হয়।এ উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগরী…
Read Moreবিশ্বসেরার স্থান দখল করলেন সাকিব আল হাসান
১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): টি-টুয়েন্টি ক্রিকেটে আবারো বিশ্বসেরা অলরাউন্ডারের স্থানটি দখল করলেন সাকিব আল হাসান।ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ঘোষিত টি-টুয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব।দেশের মাটিতে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ব্যাট হাতে ১১৪ রান ও বল হাতে ৭ উইকেট নেন। ফলে সিরিজ থেকে ৩৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।এতে ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন সাকিব। দ্বিতীয়স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবির চেয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট বেশি সাকিবের। নবির রেটিং ২৮৫।গেল মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এর…
Read Moreসিনোফার্মের ৬ কোটি ভ্যাক্সিন কেনার অনুমোদন পাওয়া গেছে : জাহিদ মালেক
১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সিনোফার্মের ছয় কোটি ভ্যাক্সিন ক্রয়ের জন্য অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ এ খবর জানিয়েছেন ।আজ বৃহস্পতিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিডিসি ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ‘করোনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, দেশে ভ্যাক্সিনের ব্যাপক চাহিদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানালে তিনি দ্রুতই চীনের সিনোফার্মের ছয় কোটি ভ্যক্সিন কেনার ব্যাপারে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিনোফার্মের ছয় কোটি ভ্যাক্সিন ক্রয়ের জন্য অর্থ…
Read Moreআগামী ১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন; খুলবে পর্যটন-বিনোদনকেন্দ্র
১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ):: আগামী ১৯ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার।দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এসব ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহল থাকবে।প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ পথে সবধরনের গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ শতাংশ ব্যবহার করে চালু করতে পারবে।‘সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে…
Read More