পরীমনি আটক, বাসায় মাদক দ্রব্য পেয়েছে র‍্যাব

৪ আগস্ট,২০২১(বিবিনিউজ ):রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে আজ বুধবার বিকেলে চিত্র নায়িকা পরীমনিকে আটক করেছে র‍্যাব। এখন র‌্যাব পরীমনিকে তাঁর বাসাতেই জিজ্ঞাসাবাদ করছে। র‌্যাব জানিয়েছেন, পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে কিছু মাদক দ্রব্য ও মদ পাওয়া গেছে। আজ সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পরীমনিকে আটকের সত্যতা নিশ্চিত করেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। তিনি বলেন, র‍্যাব সদস্যরা বাসার ভেতরে অবস্থান করে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করছে। বাসায় এখনো তল্লাশি চলছে। আজ বিকেলে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এর সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরীমনি থানা-পুলিশ ও…

Read More

পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

৪ আগস্ট,২০২১(বিবিনিউজ ):রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বুধবার বিকেল চারটার কিছু সময় পর র‌্যাব এই অভিযান শুরু করে। র‌্যাব সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় এ অভিযান চলছে। এদিকে পরীমনি নিজের ফেসবুক পেজে থেকে লাইভে এসে দিনদুপুরে কে বা কারা তাঁর বাসায় আক্রমণ চালাচ্ছে বলে জানিয়েছেন। তিনি লাইভে পুলিশের সহায়তা চেয়েছেন। গত ৮ জুন রাতে পরীমনি অভিযোগ করেন ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী…

Read More

গার্মেন্টসকর্মীদের টিকাদান কার্যক্রম শুরু ৮ আগস্ট

৪ আগস্ট,২০২১(বিবিনিউজ ): রপ্তানিমূখী তৈরি পোশাক ও বস্ত্রখাতের শ্রমিকদের আগামী রোববার ৮ আগস্ট থেকে করোনার টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা।রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য কারখানার শ্রমিক-কর্মচারিদের তালিকা সংশ্লিষ্ট এলাকার সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে কারখানায় শ্রমিকদের টিকা দেওয়া হবে।এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বুধবার বলেন, ‘শ্রমিকদের টিকা প্রদানের লক্ষ্যে কারখানাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রমিক-কর্মচারিদের তালিকা তৈরি করে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করছি এবার বড় পরিসরে টিকাদান শুরু হবে।’তিনি জানান, ৮ আগস্ট চট্টগ্রাম ইপিজেডের শ্রমিকদের টিকা…

Read More

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ১৭

৪ আগস্ট,২০২১(বিবিনিউজ ): জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাকা টেলিখারি ফেরীঘাট এলাকায় আজ দুপুর ১২টায় বজ্রপাতে একই পরিবারের সাতজনসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি জানান, পদ্মা নদী পার হয়ে একটি বরযাত্রীর দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরও দু’জন মারা যান।ইউএনও বলেন, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন…

Read More