জাপানি দুই শিশু বাবা-মাসহ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এক বাসায় থাকবে

৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ):বাবা-মাসহ গুলশানের একটি বাসায় থাকবে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। ১৫ দিন পর পরবর্তী আদেশ দিবেন আদালত। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সমাজসেবা অধিদফতরের ঢাকার ডেপুটি ডিরেক্টর বিষয়টি তত্ত্বাবধান করবেন। দুই শিশু ও তাদের বাবা-মায়ের মতামত নেওয়ার পর আদালত এই আদেশ দিয়েছেন।গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশকে বলা হয়েছে। এর আগে আজ দুপুরে দুই জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাবার কাছে নাকি…

Read More

স্বাধীনতা বিরোধিদের ব্যাপারে জাতিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারি বিদেশি শক্তির মদদে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত এখনও অব্যাহত আছে। তিনি এ ব্যাপারে জাতিকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী আজ সকালে শোকের মাস আগস্টের শেষ দিনটিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।শেখ হাসিনা বলেন, এখনও যুদ্ধাপরাধী, পরাজিত শক্তি এবং ১৫ আগস্টের খুনী, ফাঁসি যাদের হয়েছে তাদের ছেলে-পেলে,…

Read More

সাভারে মাদক সেবনের অভিযোগে ৫ যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): সাভারে মাদক সেবনের অভিযোগে পাঁচ যুবককে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম পাঁচ যুবককে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেন।জানাযায়,সাভারের বিভিন্ন এলাকায় পাঁচ যুবক প্রকাশ্যে গাঁজা সেবন করছে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জানান। এসময় গাঁজা সেবনকালে রাজা (২৭),আশরাফ (৩০),বোরহান (২৮),রনি (২২) ও আলমাস (৩৫)সহ পাঁচ মাদক সেবীকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের আদালতে হাজির করলে আদালত…

Read More

পদ্মা সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন নেই: সেতুমন্ত্রী

৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): সরেজিমনে পরিদর্শন শেষে পদ্মাসেতুর স্প্যানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে মঙ্গলবার সকালে বিভিন্ন মিডিয়ায় পদ্মাসেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কার খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সরেজমিনে সেতু পরিদর্শন করেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শনে এসে আরও বলেন, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে।

Read More

চিত্রনায়িকা পরীমনির জামিন

৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান। ৪ আগস্ট বিকেল চারটার পরপরই বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাঁকে…

Read More

যত দিন এ দেশে গৃহহীন মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেনা:পরশ

৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): যত দিন এ দেশে গৃহহীন মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেনা জানালেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ। সোমবার (৩০ আগষ্ট) দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে ঢাকা জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম মিটিং এর মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত থেকে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, যত দিন এ দেশে গৃহহীন মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেনা। গত বছর প্রায় ৫০ লক্ষ মানুষের পাশে আমরা ত্রাণ সহায়তা পৌঁছতে পেরেছিলাম। এবছরও…

Read More