৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ):মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলী গ্রাম থেকে গতকাল রোববার রাতে এক গৃহবধূর ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। গৃহবধূর নাম হাচনা বেগম (৫৫)। তিনি ঘিওর উপজেলার কুশন্ডা গ্রামের আবদুল বারেক মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারেক মিয়ার দ্বিতীয় স্ত্রী হাচনা। কয়েক বছর আগে মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলী গ্রামে বাড়ি করেন বারেক মিয়া। সেই বাড়িতেই থাকতেন হাচনা বেগম। বারেক মিয়া থাকেন প্রথম স্ত্রীর সঙ্গে। রোববার সন্ধ্যায় হিজুলীর ওই বাড়ির ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা।…
Read MoreDay: August 30, 2021
বুদ্ধদেব গুহ’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ):প্রখ্যাত কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ এক শোক বার্তায় শেখ হাসিনা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Read Moreকাবুল বিমানবন্দরে রকেট হামলা
৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ):এবার আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। যদিও বিমানবন্দরে আঘাত হানার আগেই আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো আকাশেই ধ্বংস করে দেয়। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের উত্তর দিক থেকে এই রকেটগুলো ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা। আজ সোমবার সকালে বিমানবন্দরের কাছে একটি গাড়ি থেকে বিমানবন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। আইএসের উপর ড্রোন হামলা চালানোর প্রতিশোধ হিসেবে এই রকেটগুলো ছোঁড়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে…
Read Moreরাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬৪
৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪২১ পিস ইয়াবা, ৮টি ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৭৩০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।ডিএমপি জানায়, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু রাখতে শিক্ষকদের টিকা দিতে হবে: ডব্লিউএইচও
৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) : করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু রাখতে শিক্ষক এবং স্কুলের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। আজ সোমবার জাতিসংঘের এ সংস্থাগুলোর এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়। খবর এএফপির। বিবৃতিতে বলা হয়, গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলো আবার খুলতে যাচ্ছে। স্কুল খোলার পর শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে। এর আগেও অবশ্য এমন পরামর্শ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। ২০২০ সালের নভেম্বরে করোনার টিকা…
Read Moreদুই দিন ‘কোমায়’ থেকে না ফেরার দেশে চলে গেলেন ক্যাপ্টেন নওশাদ
৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) :না ফেরার দেশে চলে গেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। টানা ৪৮ ঘণ্টার বেশি সময় কোমায় থাকার পর আজ সোমবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেন ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’ হলেও স্বজনরা লাইফ সাপোর্ট খুলে দিতে রাজি হচ্ছিলেন না। আরও পরীক্ষা নিরীক্ষা করার পর লাইফ সাপোর্ট খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা। এরপর সোমবার তার লাইফ…
Read Moreঢাকার ধামরাইয়ে খাবারের সন্ধানে রাজপথে বানর
৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) :ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী বানর খাবারের সন্ধানে রাজপথে নেমে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বানরগুলোর জন্য কোনো খাবার বরাদ্দ দেয়া হচ্ছে না। ফলে বানরগুলো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দল বেঁধে প্রতিদিনই উপজেলা গেটসহ পৌর এলাকার কোনো না কোনো বাসা বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। এতে অনেক সময় অতিষ্ঠ হয়ে ওঠেন পৌরবাসীরা। কিন্তু বানরের ক্ষুধা নিবারণের জন্য কেউ এগিয়ে আসছেন না। রোববার (২৯ আগস্ট) সরেজমিনে গিয়ে জানা গেছে, দেশ-বিদেশে বিশেষভাবে কয়েকটি ঐতিহ্যের জন্য ঢাকার ধামরাই পরিচিতি। তাদের মধ্যে রথ, কাঁসা পিতল শিল্প, তাঁত, লেবু ও এতিহ্যবাহী বানর।…
Read Moreডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে : শাজাহান খান
স্টাফ রিপোট৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) : চন্দ্রিমা উদ্যানে সমাহিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশের ডিএনএ টেস্টের দাবি জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান।আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে আলোচনা সভায় এই প্রস্তাব করেন এই সিনিয়র নেতা। এসময় শাহজাহান খান বলেন, ‘আজকের জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওখানে জিয়াউর রহমানের লাশ নেই। একটা দেশের সরকার প্রধান তিনি যখন বলেন। তিনি কি তথ্য না জেনে বলতে পারেন আমি মনে করি না। তার উপর বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা। তিনি তথ্য…
Read More