রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬৪

৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪২১ পিস ইয়াবা, ৮টি ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৭৩০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানােনা হয়।

Related posts

Leave a Comment