স্টাফ রিপোর্টার,২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): করোনাভাইরাস ও সারা দেশে কঠোর লকডাউনের কারণে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে পোল্ট্রি মুরগীর ব্যবসায় ধস নেমেছে। সেই সাথে বাজারে মুরগীর খাদ্যের অসনীয় দাম বেড়ে যাওয়ায় অনেকেই পোল্ট্রি মুরগীর ব্যবসা ছেড়ে দিচ্ছেন। জানা যায়, সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট বড় মিলিয়ে দুই শতাধিক এর বেশী মুরগীর পোল্ট্রি ফার্ম রয়েছে। প্রান্তিক মুরগীর পোল্ট্রি খামারিদের প্রধান আয়ের উৎস ছিলো মুরগী ও ডিম বিক্রি করার। কিন্তু মুরগী ও ডিমের দাম বাজারে কমে যাওয়ায় তারা হতাশায় ভুগছেন। সেই সাথে কঠোর লক ডাউনে পোল্ট্রি ফার্ম থেকে মুরগী ও ডিম বিক্রি হচ্ছে…
Read MoreDay: August 2, 2021
সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার যুবক
স্টাফ রিপোর্টার,২ আগস্ট,২০২১(বিবিনিউজ ):সাভারে এক শিক্ষার্থীকে ( ১৭) বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সকালে সাভারের কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে,গতকাল রাতে ধামরাইর ফুটনগর এলাকার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে মোবাইল ফোনে ডেকে নেন রুবেল নামের এক যুবক (২৪)। পরে ওই শিক্ষার্থীকে সাভারের কাটপট্টি এলাকার নিজ ভাড়া বাড়িতে নিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে বলাৎকার করেন রুবেল। পরে ওই শিক্ষার্থী নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বলাৎকারের বিষয়টি তার বাবা মাকে জানান। পরে ওই শিক্ষার্থী রাতে সাভার মডেল থানায় রুবেলকে প্রধান…
Read Moreসাভারে যাত্রীর লাথিতে অটোরিকশা চালকের মৃত্যু
স্টাফ রিপোর্টার,২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় ৫ টাকার ভাড়া কম বেশির জন্য অটোরিকশার চালকের সাথে যাত্রীর মধ্যে বাকবিতন্ডায় এক পর্যায়ে যাত্রীর লাথিতে মারা গেছেন আলিম হোসেন (৪০) নামের এক অটোরিকশা চালক। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।মৃত অটোরিকশা চালক গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই আঞ্চলিক সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।আটক ফজলুল হক (৩৫) শেরপুরের নালিতাবাড়ী এলাকার মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমান গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় বসবাস করেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়,…
Read Moreমসজিদ নির্মাণ করতে চান ক্রিকেটার মুশফিক
২ আগস্ট,২০২১(বিবিনিউজ ):অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মের মারপেঁচে পড়ে দল থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম। এই সিরিজে দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবালও। তবে মুশফিকের না থাকাটা তামিমের মতো ইনজুরিগত নয়। সিরিজে খেলার জন্য শতভাগ প্রস্তুত ছিলেন মুশফিক। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আপত্তিতেই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক। তাদের তৈরি কোয়ারেন্টাইন নিয়মের মারপ্যাঁচে পড়েছেন মুশফিক। বিষয়টি নিয়ে হতাশাও প্রকাশ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। দল যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন টিভি সেটের সামনে…
Read Moreহোটেল-রেস্তোরাঁ চালু করতে চায় মালিক সমিতি
২ আগস্ট,২০২১(বিবিনিউজ ):৫ আগস্টের পরে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ স্বাভাবিক নিয়মে চালু করতে চান মালিকরা। তবে তাদের এই দাবি মানা সম্ভব না হলেও অন্তত অর্ধেক আসনে বসিয়ে হোটেল-রেস্তোরাঁ চালুর দাবি জানিয়েছেন তারা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এ দাবি জানায়। এসময় নেতারা করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে হোটেল-রেস্তোরাঁ খুলে দেয়ার পাশাপাশি অন্যান্য প্রস্তাবনা তুলে ধরেছেন তারা। এদিন সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘মহামারি করোনাভাইরাসের আঘাতে রেস্তোরাঁ সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত করোনার কারণে…
Read Moreঅ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডির উপস্থিতি
২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে ৯৮ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে যারা আগে করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হওয়ার পর টিকা নিয়েছেন, তাদের দেহে অ্যান্টিবডির উপস্থিতি বেশি পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রকাশিত টিকা সংক্রান্ত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ সোমবার গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। ‘Haematological Parameters and Antibody Titre After Vaccination Against SARS-CoV-2’ শীর্ষক গবেষণায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো.…
Read More৬০ সেকেন্ডে ঢাকায় প্রবেশ করল ৩০টির বেশি গাড়ি
২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): ঢাকার অন্যতম প্রবেশপথ গাবতলীর আমিনবাজার সেতু। এই সেতু দিয়ে এক মিনিটে ৩০টির বেশি যানবাহন ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের ১১তম দিনে আজ সোমবার দুপুর ১২টার দিকে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। এ ছাড়া এই পথ দিয়ে পায়ে হেঁটে অনেক মানুষকে ঢাকায় আসতে দেখা গেছে। আজ দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী ৩০ মিনিট এই পথে অবস্থান নিয়ে ঢাকায় প্রবেশ করা যানবাহন ও মানুষ পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ঢাকায় প্রবেশ করছে। অনেক মানুষ পায়ে হেঁটেই…
Read Moreবঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্রে বঙ্গবন্ধু’র উদ্বোধন
২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস স্টকহোমের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী-‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’র উদ্বোধন করা হয়েছে।দূতাবাস প্রাঙ্গনে সেখানকার সময় অনুযায়ী গতকাল অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সুইডেন নিবাসী বঙ্গবন্ধু অনুরাগী মোহাম্মদ আফতাবুর রহমানের সংগৃহীত এবং মুদ্রিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক ও কূটনৈতিক জীবনের বিভিন্ন দুর্লভ ছবি এই আলোকচিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, মোহাম্মদ আফতাবুর রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।এর পর উন্মুক্ত আলোচনা…
Read More