সরকারি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের

১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ):সরকারি কর্মকর্তা–কর্মচারীদের কাজে ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করা তালেবান। মঙ্গলবার সশস্ত্র এ গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান। খবর আল–জাজিরার। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে তালেবানের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের উচিত, পূর্ণ বিশ্বাস নিয়ে নিয়মিত জীবনে ফিরে আসা।’রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে দেশটির প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। কারণ, সরকারের বিভিন্ন দপ্তরে কর্মীরা যাচ্ছেন না। এ ছাড়া থানাগুলো থেকে পালিয়েছে পুলিশ। এরপর সেখানে লুটপাটের ঘটনা ঘটেছে।…

Read More

সাভারে ট্যানারির তরল বর্জ্য রাস্তায়

স্টাফ রিপোর্টার,১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সাভারে বিসিক শিল্প নগরী ট্যানারিতে রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে তরল বর্জ্য। এঘটনায় এলাকাবাসী,শ্রমিক ও পথচারীরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সেই সাথে ট্যানারির তরল বর্জ্য ধলেশ^রী নদীতে ড্রেনের মাধ্যমে সরাসড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। এঘটনায় ধলেশ্বরী নদীর পানি দূষিত হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়,তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অবস্থিত বাংলাদেশ বিসিক শিল্প নগরীর প্রগতি লেদার কর্তৃপক্ষ সরাসড়ি ট্যানারির তরল বর্জ্য রাস্তায় ছেড়ে দিচ্ছেন। এর কারণে ট্যানারির শ্রমিক,এলাকাবাসী ও পথচারীরা নানান রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া ট্যানারির আশেপাশের লোকজন দুর্গন্ধে বাড়িতে থাকতে পারছে না। অনেকে এলাকা ছেড়ে অন্যস্থানে বসবাসের জন্য চলেও…

Read More

হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর

১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ): রাজধানীর পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ জামিন মঞ্জুর করেন। এর আগে ২৯ জুলাই রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। প্রায় সোয়া চার ঘণ্টার অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এরপর রাত সোয়া ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে নেয়া হয় র‌্যাব সদরদফতরে।…

Read More

জাবিতে প্রতি আসনের বিপরীতে ১৬৩ শিক্ষার্থী

১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন শিক্ষার্থীর। এবার প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন শিক্ষার্থী। সোমবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২০ জুন থেকে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাড়িয়ে ১৪ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেয়। ফলে গত শনিবার (১৪ আগস্ট) রাত ১২টা পর্যন্ত ভর্তি-ইচ্ছুক…

Read More

সিরিজ বোমা হামলার ১৬ বছর

১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ): জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। এ ঘটনায় মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে দুজন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন। পুলিশ সদর দপ্তর ও র‌্যাবের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই সারাদেশে ১৫৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ডিএমপিতে ১৮টি, সিএমপিতে ৮টি, আরএমপিতে ৪টি, কেএমপিতে ৩টি, বিএমপিতে ১২টি, এসএমপিতে ১০টি, ঢাকা রেঞ্জে ২৩টি, চট্টগ্রাম রেঞ্জে ১১টি, রাজশাহী রেঞ্জে ৭টি, খুলনা রেঞ্জে ২৩টি, বরিশাল রেঞ্জে ৭টি, সিলেট রেঞ্জে ১৬টি, রংপুর…

Read More

সিংগাইরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিদীপের খাদ্য সামগ্রী বিতরন

১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুশতাধিক পরিবারের মাঝে খাদ্য সহয়তা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) আয়োজনে ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি লবন, ১ কেজি ডাল,৩ কেজি আলু ও ১ কেজি পেয়াজ। এ সময় উস্থিতছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু নাছের, সিদীপের গাজীপুর জোনের ডিস্টিক ম্যানেজার মো. সরোয়ার জাহান, সিদীপের এরিয়া ম্যানেজার…

Read More

হেলিকপ্টারভর্তি নগদ অর্থ ও স্বর্ণ নিয়ে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট

১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগের সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন বলে খবর বেরিয়েছে। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে রাশিয়া দূতাবাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু নগদ অর্থ ফেলে যেতে বাধ্য হয়েছেন আশরাফ গনি। কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কোর বরাত দিয়ে আরআইএ বলেছে, চারটি গাড়ি ভরা নগদ অর্থ ছিল। তারা নগদ অর্থের আরেকটি অংশ একটি হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু জায়গা হয়নি। নগদ অর্থের…

Read More

প্রধান সংবাদ মাধ্যমের খবরে নারীদের উপস্থিতি আফগানিস্তানে

১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ):আফগানিস্তানের অন্যতম প্রধান একটি সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে আবার নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে। রবিবার তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই আফগানিস্তানের কোনও চ্যানেলে আর নারী উপস্থাপিকাদের দেখা যায়নি। অনলাইনে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলে একজন পুরুষ উপস্থাপক খবর পড়ছেন, যার সামনে তালেবানের পতাকা রয়েছে। টোলো নিউজের সংবাদ বিভাগের প্রধান মিরাক পোপাল একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে, একজন নারী উপস্থাপিকা তালেবান মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন।তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন যে, যেখানে দেখা যাচ্ছে হিজাব পরে একজন নারী…

Read More

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষে আহত ২ জন হাসপাতালে

১৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ):রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগরসহ (৪৫) দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত অন্যজন হলেন বিএনপি কর্মী আবুল কালাম আজাদ (৬২)। তাঁরা দুজনেই ছররা গুলিতে আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চিকিৎসা নিতে তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে যান। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন ফারুক হোসেন নামের এক ব্যক্তি। তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান। এ…

Read More