তাপমাত্রার রেকর্ডে ১৪২ বছরে বিশ্বের উষ্ণতম মাস ছিল জুলাই

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ): যুক্তরাষ্ট্রে গত ১৪২ বছর ধরে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। নোয়ার বিবৃতিতে বলা হয়েছে, জুলাই মাসে বিশ্বের ভূমি ও সমুদ্রপৃষ্ঠের মিলিত তাপমাত্রা বেড়েছে দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে চলতি বছরে বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস ‘জুলাই।’ এই মাসে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গড় তাপমাত্রা ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান এবং জলবায়ু বিষয়ক গবেষণা ও নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ওশনিক অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যদি এক দশকের ব্যবধানে এই পরিমাণ তাপমাত্রা…

Read More

সকলকে মাস্ক পড়তে অনুরোধ করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ): স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন ও জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে দেওয়া হলেও আমাদের মনে রাখতে হবে জীবনের…

Read More

২৪ লাখ টাকা লুটের ঘটনায় মূলহোতা মনোরঞ্জন গ্রেফতার

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ): ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লুটের ঘটনায় ভুক্তভোগীর আত্মীয় ও মূলহোতা মনোরঞ্জন রাজবংশীকে ৮ মাস পর গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতি (১২ আগস্ট) ভোর রাতে মনোরঞ্জন রাজবংশীকে মুন্সিগঞ্জের শ্রীনগর তার মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনোরঞ্জ রাজবংশী গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গোসাতরা গ্রামের সাপচান রাজবংশীর ছেলে। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই)…

Read More

কানাডায় সকল সরকারি কর্মচারির জন্য টিকা বাধ্যতামূলক করেছে সরকার

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ): কানাডায় সকল ফেডারেল কর্মী এবং বেশিরভাগ বানিজ্যিক রেল, বিমান ও জাহাজের যাত্রীদের করোনার টিকা নিতে হবে।কানাডিয়ান সরকারের এক ঘোষণায় শুক্রবার এ কথা বলা হয়েছে।করোনার ডেল্টা ধরণের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কানাডিয়ান সরকার এ ঘোষণা দিয়েছে।দেশটির ফেডারেল ব্যুরোক্রেসির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাংক বলেছেন, আমরা জানি মহামারির অবসান ঘটানোর সবচেয়ে ভালো উপায় টিকা নেয়া।তিনি বলেন, আমরা আশা করি সরকারি সকল কর্মী প্রয়োজনীয় এই বাধ্যতামূলক নীতি মেনে চলতে চাইবে।প্রায় তিন লাখ সরকারি কর্মীর জন্য টিকা নেয়ার নির্দিষ্ট সময়সীমা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে।এক সংবাদ সম্মেলনে লি…

Read More

হোমিও-ইউনানি ডিগ্রিধারীদের ডাক্তার শব্দ ব্যবহার না করার নির্দেশ হাইকোর্টের

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী কোনও ব্যক্তি নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে এসব বিকল্প চিকিৎসা ব্যবস্থা নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের পরামর্শ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত জারি করা রুল খারিজ করে আজ শনিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ৭১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। রায়ে বলা হয়েছে, দুঃখজনকভাবে এটি লক্ষ্যণীয় যে, এখানে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী বিএমডিসি এর নিবন্ধনভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট কর্তৃক এমবিবিএস অথবা বিডিএস…

Read More

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৩

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১,১০৯ পিস ইয়াবা, ১৭০ গ্রাম ৯ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।

Read More

নরকের দরজা দেখতে পর্যটকদের ভিড়

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ):নরকের দরজা নামটি শুনে অনেকেরই শরীর শিউরে ওঠার কথা! পৃথিবীর একটি স্থানে ২৪ ঘণ্টা আগুন জ্বলছে শুনলে অবাক না হয়ে পারা যায় না। স্থানটির অবস্থান হচ্ছে তুর্কেমেনিস্তানের কারাকুম মরুভূমির দারভাজা নামের এক গ্রামের কাছে। এ স্থানটির নাম দেওয়া হয়েছে হেল ডোর বা নরকের দরজা। জায়গাটি একবার স্বচক্ষে দেখতে ভিড় করেন পর্যটকরা। পৃথিবীর বুকে নরকের উৎস দেখতে সে জন্য সবাই ছুটেন নরকের দরজায়। বিশ্বের ভয়ংকর স্থানগুলোর অন্যতম হলো এই নরকের দরজা। বিশাল গোলাকার এক গর্তে দাউদাউ করে জ্বলছে আগুন। দেখে মনে হতে পারে এই গর্ত দিয়েই হয়তো…

Read More

সাভারের আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১৫

স্টাফ রিপোর্টার,১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):জমি দেখা শুনা করাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকালে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এর চিত্র নায়িকা শাবনুরের শ্যুাটিং বাড়ির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়,বাসাইদ এলাকার চিত্র নায়িকা শাবনুরের শ্যুাটিং বাড়ির পাশে বুলবুল আহমেদ নামের এক ব্যক্তির ২৪ বিঘা জমি রয়েছে। সেই জমি দেখা শুনা করার জন্য দায়িত্ব দেওয়া হয় স্থানীয় নাজিম নামের এক ব্যক্তিকে। পরে নানা অনিয়মে জমির মালিক নাজিম মিয়াকে জমি দেখা শুনা করার দায়িত্ব থেকে অব্যাহতি…

Read More

২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা

১৪ আগস্ট ২০২১,(বিবিনিউজ ডেস্ক):তালেবানের হাত থেকে সুরক্ষা দিতে ২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা। যাঁদের আশ্রয় দেওয়া হবে, তাঁদের তালিকায় আছেন তালেবানের হামলার ঝুঁকিতে রয়েছেন—এমন নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকেরা। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো। খবর রয়টার্সের সংবাদ সম্মেলনে কানাডার মন্ত্রী বলেন, আফগানিস্তানে কানাডা সরকারের হয়ে কাজ করেছেন—এমন দোভাষী, দূতাবাসের কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের কানাডায় বসবাসের সুযোগ দেওয়ার পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার নতুন এ সিদ্ধান্ত নেওয়া হলো। তবে কবে নাগাদ তা কার্যকর করা হবে, সে সম্পর্কে কিছু…

Read More

দুটি ড্রোন কিনতে বরাদ্দ ৬ কোটি টাকা

১৪ আগস্ট ২০২১,(বিবিনিউজ):ভূমি জরিপের জন্য দুটি সার্ভেয়িং ড্রোন কিনতে যাচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। দুটি ড্রোন কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ছয় কোটি টাকা। অর্থাৎ প্রতিটি ড্রোনের দাম বাবদ বরাদ্দ তিন কোটি টাকা। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ড্রোন দুটি কেনা হচ্ছে। প্রকল্প সূত্রে জানা গেছে, ড্রোন দুটি কেনার জন্য ৬ কোটি টাকা ছাড়াও এগুলো আমদানি করতে কাস্টম শুল্ক বাবদ ৫৫ লাখ এবং মেরামত, রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ ড্রোন…

Read More