পরীক্ষামূলকভাবে চলল মেট্রোরেল

স্টাফ রিপোর্টার, ২৭ আগস্ট ২০২১ (বিবিনিউজ) : উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে ২৯ আগস্ট। ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে। মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি। মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন, প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু…

Read More

সারা দেশে বন্যা দুর্গত এলাকায় ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ২৭ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :সারা দেশে বন্যা দুর্গত এলাকায় দশ লক্ষ করে টাকা সাহায্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সারা দেশে বন্যর্ত এলাকায় জেলা প্রশাসকরা নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করছেন বন্যার্তদের মাঝে। খাদ্য ও নগদ টাকার সংকট নেই উল্লেখ করে তিনি আরও বলেন কিছু অনুপ্রেবেশকারী আওয়ামী…

Read More

সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং

স্টাফ রিপোর্টার, ২৭ আগস্ট, ২০২১ (বিবিনিউজ) :সাভারের আশুলিয়ায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে জখম করায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় পুলিশ দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে। এঘটনায় কিশোর গ্যাং সদস্যদের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন তাদের ভয়ে।এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে আশুলিয়ার আকিজ কোম্পানীর প্লাষ্টিক ডিলারের দায়িত্ব পালন করে আসছিলেন রাসেল খাঁন নামের (৩৫) এক ব্যবসায়ী। পরে ব্যবসা করতে হলে প্রকাশ্যে তার কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করেন কিশোর গ্যাং সদস্যরা। পরে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে…

Read More

পাপনকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ

২৭ আগস্ট, ২০২১ (বিবিনিউজ) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাব ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।আগামী অক্টোবরে শেষ হবে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি কমিটির মেয়াদ।পাপন জানান, বোর্ডের সভাপতির জন্যও তার বিভিন্ন পরিকল্পনা রয়েছে, কারণ সে শারীরিকভাবে অসুস্থ এবং তাকে ক্রিকেটে অনেক সময় ব্যয় করতে হয়।বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত বোর্ডের এজিএম শেষে এক সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘আমি কি নির্বাচন করবো না-কি করবো না? আমাকে বারবার ডাক্তাররা বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব ক্রিকেট থেকে দূরে থাকতে। ডাক্তাররা বলেছেন, যদি আপনি…

Read More

সাভারে দখল হয়ে যাওয়া খাল-বিল পরিদর্শনে নদী রক্ষা কমিশন

২৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ): সরকারি নদী ও খাল দলখকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক ড.খ ম কবিরুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে দখল হয়ে যাওয়া সাভারে সরকারি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ড.খ ম কবিরুল ইসলাম বলেন, যারা নদী ও সরকারি খাল দখল করে, তারা সমাজের শক্র। তাদের বিরুদ্ধে জাতীয় ভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এসময় আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Read More

জাতীয় কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের শ্রদ্ধা

২৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবির কবরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান।এ সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার…

Read More