দেশে করোনায় ২৩৫ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১৫,৭৭৬

৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২৩৫ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। গতকাল ২৪৬ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ৯৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৭ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১৫ হাজার ৭৭৬ জন।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গত ১ আগস্ট থেকে মৃত্যুর হার একই রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৪১৯ জন, ৬৭ দশমিক ৩৯…

Read More

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২৬৪ জন হাসপাতালে ভর্তি

৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (২ আগস্ট সকাল ৮টা থেকে ৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) আরও ২৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে রয়েছেন ১৬ জন। বাকি সবাই রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Read More

অনলাইন গেমসকে ‘মাদকের’ সঙ্গে তুলনা

৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):অনলাইন গেমসের প্রতি আসক্তিকে ‘ইলেকট্রনিক মাদকের’ সঙ্গে তুলনা করা হয়েছে চীনের রাষ্ট্রীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে। সেখানে গেমস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর আরও নিয়ন্ত্রণ আনার কথা উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, কয়েক মাস ধরেই চীনের প্রযুক্তি এবং শিক্ষাসংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে নানা ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। বিনিয়োগকারীরাও চীন সরকারের এসব নীতির কারণে উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের এমন পদক্ষেপে সম্প্রতি বেশ ক্ষতির মুখে পড়েছে দেশটির বৃহৎ দুটি গেম নির্মাতা প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার টেনসেন্ট ও নেটএস নামের প্রতিষ্ঠান দুটির শেয়ারের মূল্য ১০ শতাংশের বেশি পড়ে গেছে।…

Read More

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বস্তিবাসীর মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করলেন প্রধানমন্ত্রীর

৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত ফ্ল্যাট এবং বস্তিবাসীর জন্য মিরপুরে নির্মিত স্বল্প ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করেছেন। সরকারপ্রধান আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করে এই ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আজিমপুর সরকারি কলোনি, মিরপুর ৬ নম্বর সেকশন, মালিবাগ ও মতিঝিলে ২ হাজার ৪৭৪টি ফ্ল্যাট–সংবলিত ৫টি আবাসন প্রকল্প এবং বস্তিবাসীর জন্য মিরপুরে নির্মিত ৩০০টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে মাদারীপুরে জাতীয় গৃহায়ণ…

Read More

চলমান কঠোর বিধিনিষেধ আবার বাড়ল ১০ আগস্ট পর্যন্ত

৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । আজ মঙ্গলবার করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের এক সভা শেষে এ তথ্য জানান বৈঠকের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, দোকানপাট খোলা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের টিকা নিয়ে খুলতে হবে। নিজ নিজ ওয়ার্ড থেকে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এখন ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ রয়েছে। তবে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার পর প্রশ্ন উঠেছে, তাহলে ৫ আগস্টের পর…

Read More

ঢাকার ধামরাইয়ে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা ২৫৭০০ টাকা

৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে সরকারের ঘোষিত লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ২৬টি মামলায় পচিঁশ হাজার সাত শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শেখ নুরুল আলম চয়ন। সোমবার (২’আগষ্ট-২০২১) দিনিব্যাপী ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শেখ নুরুল আলম চয়ন। ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানের সময় ধামরাই বাজারে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে…

Read More

সমাজের অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর

৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে করোনা মহামারী সংকটের সময় অসহায় দরিদ্র ও কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিডেট।বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই খাদ্য সহায়তা সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন কনসেনস্টেটর প্রদান করছে কোম্পানীটি।তারই ধারাবাহিকতায় আজ ৫শ কর্মহীন তাঁতী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সিদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে…

Read More

আশুলিয়ায় কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মাদক বিক্রেতার

স্টাফ রিপোর্টার,৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাভারের আশুলিয়ায় এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর থেতলে দিয়েছে মাদক বিক্রেতারা। ভোর রাতে আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় এঘটনা ঘটে। আহত ওই কিশোরের নাম জীম ইসলাম (১৪)। সে বসুন্ধরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে আশুলিয়া ক্লাসিক পরিবহনে হেলপার হিসেবে কাজ করতো।আহত ওই কিশোর জানায়,আশুলিয়ার বসুন্ধরা এলাকায় কয়েকজন যুবক মাদক ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন ধরে। পরে সে প্রতিবাদ করলে মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে ভোর রাতে ওই কিশোর রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর থেতলে দিয়ে মৃত ভেবে…

Read More