স্টাফ রিপোর্টার,৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাভারের আশুলিয়ায় এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর থেতলে দিয়েছে মাদক বিক্রেতারা। ভোর রাতে আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় এঘটনা ঘটে। আহত ওই কিশোরের নাম জীম ইসলাম (১৪)। সে বসুন্ধরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে আশুলিয়া ক্লাসিক পরিবহনে হেলপার হিসেবে কাজ করতো।
আহত ওই কিশোর জানায়,আশুলিয়ার বসুন্ধরা এলাকায় কয়েকজন যুবক মাদক ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন ধরে। পরে সে প্রতিবাদ করলে মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে ভোর রাতে ওই কিশোর রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর থেতলে দিয়ে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার গোঙ্গানী শুনে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে চলছে তার চিকিৎসা সেবা। এবিষয়ে আশুলিয়া থানা পুলিশ বলছে অভিযোগ পেলে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আশুলিয়ায় কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মাদক বিক্রেতার
