ফের বন্ধ গণপরিবহন

১ আগস্ট,২০২১(বিবিনিউজ ): রবিবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ১৬ ঘণ্টা পর ফের বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন চলাচল। এর আগে রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে আজ দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়। সরকারের ঘোষণা অনুযায়ী, শনিবার রাত থেকেই রাজধানীসহ সারাদেশে আন্তঃজেলা পরিবহন পরিবহন চলাচল করে। আজ রবিবার দুপুর ১২টার পর টার্মিনাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে যেসব যাত্রীবাহী যান দুপুর ১২টার আগে স্টপেজ…

Read More

হুইপ সামশুলের বাড়ির পাশে অবৈধ টিকাদান কেন্দ্র

১ আগস্ট,২০২১(বিবিনিউজ ):দেশের গ্রাম পর্যায়ে আগামী ৭ আগস্ট থেকে গণহারে করোনার টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তুতি কার্যক্রম চলছে। কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর গ্রামের বাড়ির পাশে অবৈধভাবে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়ে গেছে। বিভাগ, জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়াই দুই দিন ধরে এই টিকাদান কার্যক্রম চলছে। আর এই টিকাদান কার্যক্রম হুইপ সামশুল সশরীরে পরিদর্শনও করেছেন। অবৈধভাবে টিকাদান কার্যক্রম শুরুর এই ঘটনায় চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি তদন্তে শনিবার চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের…

Read More

সোমবার থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

১ আগস্ট,২০২১(বিবিনিউজ ):কাল সোমবার থেকে ঢাকা মহানগর ও ঢাকার সব জেলায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। সারা দেশে এ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে ৭ আগস্ট থেকে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক চিকিৎসক শামসুল হক এক অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান। নির্ধারিত সময়ে সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শামসুল হক। তিনি জানান, সারা দেশে ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ টিকা এখনো পাননি। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে এর মধ্যে ১০ লাখ ২৬ হাজারের বেশি…

Read More

জাতির জনককে হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল, একদিন বের হবে: প্রধানমন্ত্রী

১ আগস্ট,২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনককে সপরিবারে হত্যার জন্য জিয়াউর রহমানকে পুনরায় অভিযুক্ত করে বলেছেন, ষড়যন্ত্রের পেছনে কারা ছিল, সেটা একদিন বের হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে শোকের মাসের প্রথম দিনে আসন্ন শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় প্রান্তও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিল। বঙ্গবন্ধু হত্যা প্রসঙ্গে শেখ হাসিনা…

Read More

সাভারে শ্রমিক নেতা অপহরণের অভিযোগে যুবলীগ নেতা রাজুসহ ৬জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার,১ আগস্ট,২০২১(বিবিনিউজ ): সাভারে এক শ্রমিক নেতাকে অপহরণ করে মারধর করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই জনকে আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (২)। ভোর রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গার্মেন্টস শ্রমিক নেতার স্ত্রী সুলতানা পারভীন। মামলার আসামীরা হলেন আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লাহ দফারের ছেলে কথিত যুবলীগ নেতা ও অবৈধ গ্যাস সংযোগকারী,রাজু আহমেদ (৪১),তার সহযোগী আব্দুল জলিল (৩০),রিপন (৪০),আব্বাস (৩৫),ও সিফাত (২৩)। পুলিশ জানায়,পূর্ব শক্রুতার…

Read More

সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার,১ আগস্ট,২০২১(বিবিনিউজ ): সাভারে ট্রাক চাপায় ইমরান হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় পুলিশ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে।পুলিশ জানায়,সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় ট্রাক চাপায় ইমরান হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ট্রাক চালক মুকুল সরকার ও হেলপার সয়নুদ্দিনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। অপরদিকে লক ডাউন অমান্য করে সাভারের কাউন্দিয়ার তুরাগ নদীতে গান বাজনা করার অভিযোগে ১৫ জনকে আটক করেছে আশুলিয়া নৌ পুলিশ। পরে…

Read More

১২ দিন পর আজ থেকে শিল্প কারখানায় কাজ শুরু

স্টাফ রিপোর্টার,১ আগস্ট,২০২১(বিবিনিউজ ):চলমান লকডাউনের মধ্যেই রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার সিদ্ধান্তে সরব হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে এসেছে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।শ্রমিকদের যাতায়াতের সুবিধার জন্য আজ দুপুর পর্যন্ত যানচলাচল শিথিল করার ঘোষণা মহাসড়কগুলোতে যানবাহনের চাপ ও অনেক বেড়েছে।রাতের ক্লান্তিকর ভ্রমণ শেষে শ্রমঘন এলাকাগুলোতে অব্যাহত রয়েছে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে আসা শ্রমিকদের ঢল।তবে পর্যাপ্ত যানবাহনের অভাবে স্বল্প সময়ের নোটিশে গ্রাম থেকে আসা মানুষদের পথে পথে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। শিল্পঞ্চল সাভার ও আশুলিয়ায় দুই হাজারের অধিক শিল্প কারখানা খুলে দেয়ার এসব এলাকায় লকডাউন এর বিষয়টি কার্যত…

Read More