সাভারে শ্রমিক নেতা অপহরণের অভিযোগে যুবলীগ নেতা রাজুসহ ৬জনের নামে মামলা


স্টাফ রিপোর্টার,১ আগস্ট,২০২১(বিবিনিউজ ): সাভারে এক শ্রমিক নেতাকে অপহরণ করে মারধর করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই জনকে আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (২)। ভোর রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গার্মেন্টস শ্রমিক নেতার স্ত্রী সুলতানা পারভীন। মামলার আসামীরা হলেন আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লাহ দফারের ছেলে কথিত যুবলীগ নেতা ও অবৈধ গ্যাস সংযোগকারী,রাজু আহমেদ (৪১),তার সহযোগী আব্দুল জলিল (৩০),রিপন (৪০),আব্বাস (৩৫),ও সিফাত (২৩)। পুলিশ জানায়,পূর্ব শক্রুতার জের ধরে গেল ৩০ জুলাই রাতে সাভারের কলমা এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সাভার,আশুলিয়া ও ধামরাই টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেবকে (২৩) অপহরণ করে নিয়ে যান রাজু আহমেদ ও তার লোকজন। পরে তাকে গৌরিপুর এলাকায় রাজু আহমেদের একটি টর্চারসেল গোডাউনে নিয়ে রাতভর মধ্যযুগীয় কায়দার নির্যাতন ও মারধর করেন। পরে গতকাল বিকেলে অপহৃত শ্রমিক নেতার স্ত্রী সুলতানা পারভীন রাজু আহমেদ ও তার সহযোগীদের নামে সাভার মডেল থানায় একটি অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে লিখিত অভিযোগ দায়ের করার পরেই রাজু আহমেদ ওই শ্রমিক নেতাকে গতকাল বিকেলেই আশুলিয়া পুলিশ ফাঁড়িতে পৌছে দেন। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে পুলিশ ফাঁড়ি থেকে ওই শ্রমিক নেতাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। এঘটনায় ভোর রাতে ভুক্তভোগী গার্মেন্টস শ্রমিক নেতার স্ত্রী সুলতানা পারভীন কথিত যুবলীগ নেতা ও অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই জনকে আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরেই পুলিশ রাজু আহমেদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
এবিষয়ে সাভার মডেল এস আই (উপ-পরিদর্শক) ,শহিদুল ইসলাম বলেন,মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে রাজু আহমেদ ও তার সহযোগীদের গ্রেপ্তার না করলে বিকেলে সাভারে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছেন সাভার ও আশুলিয়ার শ্রমিক নেতারা।
এলাকাবাসীর অভিযোগ কথিত যুবলীগ নেতা রাজু আহমেদ নিজ এলাকাসহ বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসী অবিলম্বে এই গ্যাস চোরাকারবাড়িকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছেন।

Related posts

Leave a Comment