স্টাফ রিপোর্টার, ২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সাভারের বিরুলিয়ায় শ্রমিকদের অবৈধভাবে ছাঁটাইয়ের বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।দুপুরের সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় এ্যাপারেল ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্টস) কারখানার সামনে বিক্ষোভ করে ছাঁটাই শ্রমিকরা।শ্রমিকরা জানায়, গত বছর করোনার সময় প্রায় ১ হাজার শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। সেই শ্রমিকরা তাদের পাওনাদির জন্য বিভিন্ন সময় কারখানার সাথে যোগাযোগ করলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে। কিন্তু পরে কোনো খোঁজ রাখেনি। শ্রমিকরা কারখানায় আসলেই শুধু আশ্বাস দেয়। এ অবস্থায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাই বাধ্য হয়ে আজ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেছে৷এ বিষয়ে এ্যাপারেল ভিলেজ লিমিটেড…
Read MoreDay: August 23, 2021
দেশে নারীদের ইন্টারনেট ব্যবহার বেড়েছে
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশে নারীদের ইন্টারনেট ব্যবহার বেড়েছে। মহামারির সময়ে প্রায় ৬২ শতাংশ নারী মোবাইল ইন্টারনেট গ্রাহকের ব্যবহারের পরিমাণ বেড়েছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মের কারণে ভিডিও কল, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং অনলাইন ভিডিও দেখার পরিমাণ বেড়েছে। জিএসএমএ মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২১ থেকে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশে প্রতি সপ্তাহে মোবাইলে ফ্রি ভিডিও দেখেন এমন নারী ব্যবহারকারীর সংখ্যা নয় শতাংশ থেকে ২০ শতাংশে পৌঁছেছে ২০২০ সালে।স্বল্প পরিসরে আটটি নিম্ন ও মধ্যম আয়ের দেশে গত ৪ অক্টোবর ২০২০ থেকে ৮ জানুয়ারি ২০২১ এর মধ্যে এই…
Read Moreক্লিনিকে ৫০০ টাকায় টিকা, রিমান্ডে মালিক
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ):অবৈধভাবে করোনার মডার্নার টিকা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয়কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। বৃহস্পতিবার পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেছিল। দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। সেদিন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজ রিমান্ড শুনানি নিয়ে তার রিমান্ড মঞ্জুর করা হলো।…
Read Moreবর্তমান সরকার কোরআন-সুন্নাহর বাইরে কিছু করছে না : প্রাণিসম্পদ মন্ত্রী
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সরকার কোরআন-সুন্নাহর বাইরে কিছু করছে না। শেখ হাসিনার সরকার এ দেশে মদের লাইসেন্স দেয় না। ইসলাম শিক্ষায় মানুষদের কিভাবে আধুনিক শিক্ষায় আলোকিত করা যায় তার চেষ্টা করছে সরকার। মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের এমএ পাসের মর্যাদা দিয়েছে সরকার। ৫০০ মাদ্রাসাকে উন্নয়ন প্রকল্পে নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। আজ পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান…
Read Moreফেব্রুয়ারির মধ্যে ৮ কোটি লোককে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের সাত থেকে আট কোটি লোককে টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রস্তাব অনুযায়ী, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের মোট সাড়ে ১০ কোটি ডোজ টিকা কেনা হচ্ছে। এর বাইরে কোভ্যাক্সের সহায়তার আওতায় ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা বিনা মূল্যে পাওয়া যাবে। সেটাও চলমান। মন্ত্রী আরও বলেন, ওই সাড়ে ১০ কোটি ডোজ টিকা ভর্তুকি রেটে কম দামে কেনার প্রস্তাব করা…
Read Moreগ্রীক দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল কর্মী
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক): গ্রীসের ইভিয়া দ্বীপের দক্ষিণাংশে সোমবার ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে অনেক দমকল কর্মী কাজ করছে। তাদের কাজে সহায়তা করতে বিমানের সাহায্যে আকাশ থেকে পানি ফেলা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে দাবানলে ব্যাপক ক্ষতির দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে এ দাবানল ছড়িয়ে পড়লো। খবর এএফপি’র।এথেন্স নিউজ এজেন্সি জানায়, ফিগিয়া গ্রামের কাছে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সেখানের পার্শ্ববর্তী দু’টি এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানল ক্রমেই উপকূলীয় পর্যটন গ্রাম মরমারির দিকে ধেয়ে আসছে। ফলে সেখানের কর্তৃপক্ষ প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নিতে নৌযান প্রস্তুত রেখেছে।গ্রীক ফায়ার ব্রিগেড…
Read Moreশ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশ
২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কলকারখানায় কর্মরত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদেরও ভ্যাকসিন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে নির্দেশ দিয়েছেন।একইসঙ্গে দুই ডোজ ভ্যাকসিন প্রদানের মাঝের যে সময় তা কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ গ্রহণ করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।মন্ত্রি পরিষদ সচিব বলেন, সকল গার্মেন্টস…
Read More