১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):গিনেসবুকে আবেদন করা সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃথিবীর সবচেয়ে ছোট গরু ‘রানী’ মারা গেছে। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে জানিয়েছে উপজেলা পশু চিকিৎসকরা। খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি ও প্রস্থ ছিলো ২৭ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল ২ বছর। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে সাভার প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল মোতালিব বলেন, আজ বেলা দেড়টার দিকে সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের একটি গরু মারা…
Read MoreDay: August 19, 2021
ঢাকা থেকে রংপুরগামী চলন্ত বাসে ডাকাতি
১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা থেকে রংপুরগামী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে ডিপজল এন্টারপ্রাইজের বাসটি বগুড়ার মোকামতলা থেকে গাইবান্ধার একবারপুর বত্রিশমাইল পর্যন্ত ঘণ্টাব্যাপী ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় আজ সকালে ওই বাসের এক যাত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ডাকাত দলের সঙ্গে ধস্তাধস্তিতে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বাসের চালক ইসলাম মিয়া (৪০), তাঁর সহকারী আবদুল মোতাল্লিব (৩৫), বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম (৪৫) ও বাসযাত্রী ফয়সাল মিয়া (৫০)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাত দলটি যাত্রীদের ১০–১২টি মুঠোফোন ও নগদ দুই…
Read Moreবয়সে ছাড় পেলেন চাকরিপ্রার্থীরা
১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আরেক দফায় বয়স ছাড় করে আদেশ জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে মোট ২১ মাস বয়সের ছাড় দেওয়া হলো। অবশ্য বিসিএসের জন্য এ ছাড় হবে না। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনার কোভিড-১৯ (করোনাভাইরাস) পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে।…
Read Moreবাংলাদেশ দলে ফিরলেন মুশফিক
১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস। নির্ধারিত সময়ে কোয়ারেন্টিনে ঢুকতে পারেননি বলে এ দুজন খেলতে পারেননি এর আগে অস্ট্রেলিয়া সিরিজে। একই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারা লেগস্পিনার আমিনুল ইসলামও ফিরেছেন দলে। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধু মোহাম্মদ মিঠুন। আজ পাঁচ ম্যাচের সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সফরের দলে থাকলেও বিভিন্ন কারণে আগেই দেশে ফিরেছিলেন মুশফিক, লিটন ও আমিনুল। মুশফিকের বাবা-মা আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। আমিনুল হারিয়েছিলেন তাঁর বাবাকে। আর লিটন দেশে ফিরেছিলেন পরিবারের সদস্য…
Read More৬ পুরুষের পেশা
১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):বাপ-দাদাসহ ৬ পুরুষ থেকে ঘানিতে সরিষার তেল মাড়াই করে জীবিকা নির্বাহ করছেন। মারা গেলে ছেলেরা এই পেশা ধরে রাখবেন কিনা এ নিয়ে সহিদুল ইসলাম (৫৮) সন্দিহান। রংপুর নগরীর মর্ডান মোড়ে একটি টিনের চালা ভাড়া নিয়ে ঘোড়া দিয়ে সরিষার তেল মাড়াই করে বিক্রি করছেন তিনি। সহিদুল ইসলাম জানালেন, তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। সেখানে গরু দিয়ে মাড়াই করে তেল বেক্রি করতেন। সেখানে বেচাবিক্রি ভাল না হওয়ায় জীবিকার টানে এবং বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে একবছর আগে রংপুরে চলে এসেছেন। নগরীর মর্ডান মোড়ে একটি টিনের চালা ভাড়া নিয়ে ব্যবসা…
Read Moreবসুন্ধরা এমডিকে অব্যাহতি দিল আদালত
১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছে আদালত। একই সঙ্গে যৌক্তিক কারণ না থাকায় খারিজ করা হয়েছে বাদী নুসরাত জাহান তানিয়ার করা পুলিশ প্রতিবেদনের ওপর দেওয়া নারাজির আবেদন। গতকাল (বুধবার) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি আবুল হোসেনের দাখিল করা প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। বাদী পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরবর্তীতে আদেশের জন্য রেখে দেয়। সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতের দেওয়া…
Read More২০২৪ সালে ‘বে-টার্মিনাল’র অপারেশন শুরু হবে : খালিদ মাহমুদ
১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):২০২৪ সালে ‘বে-টার্মিনাল’র অপারেশন শুরু করার আগ্রহ প্রকাশ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বে টার্মিনাল হবে। ২০২৪ সালে বে টার্মিনালের অপারেশন শুরু করতে চাই।আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আনন্দবাজার এলাকায় সাগরতীরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন ‘বে-টার্মিনাল নির্মাণ’ প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বে টার্মিনালে তিনটি টার্মিনাল থাকবে। এর একটি চট্টগাম বন্দর করবে। বাকি দু’টি টার্মিনাল বৈদেশিক বিনিয়োগে হবে। দেশের স্বার্থ রক্ষা করে যাদের সাথে সমঝোতা হয় তাদেরকে বাকি দু’টি টার্মিনাল নির্মাণ করতে দেয়া হবে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন…
Read Moreআগামীকাল শুক্রবার পবিত্র আশুরা
১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):আগামীকাল শুক্রবার ১০ মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ও সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হবে।হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য…
Read Moreচিত্রনায়িকা পরীমনি তৃতীয় দফায় রিমান্ডে
১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফায় রিমান্ডে পেয়েছে সিআইডি। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার পরীমনির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বনানী থানায় করা মাদক মামলায় পরীমনিকে তৃতীয় দফায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল সিআইডি। এই আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেন আদালত। দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ড শেষে গত শুক্রবার পরীমনিকে আদালতে হাজির করেছিল সিআইডি। আদালত সেদিন পরীমনির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত সোমবার আবার পরীমনির জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। এ জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য…
Read Moreআমির জুনায়েদ বাবুনগরীর জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায়
১৯ আগস্ট ২০২১(বিবিনিউজ ):হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর জানাজা আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। তাঁর জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়। এরপর ফটিকছড়ির বাবুনগরে তাঁর মরদেহ দাফন করা হবে। জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এরপর আজ সকাল সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুপুর ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বাবুনগরী মারা যান। তাঁর মরদেহ হাসপাতাল থেকে মাদ্রাসায় আনা হবে। এরপর…
Read More