২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে বগুড়ায় পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে বগুড়া সদর থানা–পুলিশ গত সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করে। আটক পাঁচ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নূর–ই–ইসলাম আলিফ (২৩)। তিনি সারিয়াকান্দি ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপর চারজন অপ্রাপ্তবয়স্ক। তাঁদের মধ্যে একজন (১৭) টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের, একজন (১৫) বগুড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এবং ১৭ বছর বয়সী অপর দুজন নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল ও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। জাতীয় সংগীত অবমাননা করে…
Read MoreDay: August 24, 2021
ধামরাইয়ের শুকুরজানের মানবেতর জীবন
স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):বিধবা শুকুরজান (৫৬)। ঢাকার ধামরাইয়ের গাঙগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে বসবাস তার। নেই নিজের জমি-জমা বা ঘর-বাড়ি। অন্যের জমিতে টিনের একটি জীর্ণশীর্ণ ছাপড়া ঘরেই তার দিনাতিপাত। যেখানে রান্না, সেখানেই খাওয়া-ঘুমানো। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে এমনই এক মানবেতর জীবন পার করছেন শুকুরজান। ধামরাইয়ে সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও অসহায় দরিদ্রদের মাঝে আশ্রয়ণ ও দুর্যোগসহনীয় ঘর দেয়া হয়েছে কয়েক দফায়। এতে অনেক বিত্তশালীও পেয়েছে ঘর। তবে অন্যের বাড়িতে থাকা বিধবা শুকুরজানের ভাগ্যে জোটেনি। জানা যায়, শুকুরজানের দরিদ্র বাবা দরবার বেপারী তাকে বিয়ে দিয়েছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের বাসু…
Read Moreসাভারে সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে বংশী নদীর পাড়ের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় এক প্রভাবশালী ব্যক্তির দখলকৃত স্থাপনাসহ দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে সাভারের নামাবাজারের বাঁশপট্টি এলাকার বংশী নদীর দখল করা প্রায় ১৫ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়। সরকারি জায়গাটিতে সাভারের এক প্রভাবশালী দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাভারের নামাবাজারের বাঁশপট্টি এলাকা দিয়ে বয়ে যাওয়া বংশী নদীর প্রায় ১৫ শতাংশ জায়গা দখল করে গোডাউন নির্মাণ করেছিলেন ওই প্রভাবশালী। এই গোডাউন ভাড়া দেয়ার জন্য তিনি…
Read Moreসাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন
২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি ঢাকা -১৯।এসময় তিনি বলেন , দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্রলীগ বুকের রক্ত ঢেলে দিয়েছে, রাজনীতিতে ছাত্রলীগের মত এত সক্রিয় কোন দল বিশ্বে নাই। এত বড় ছাত্রসংগঠনও বিশ্বের কোথায় নাই। সভাপতির বক্তব্যে আতিকুর রহমান বলেন, যতদিন শরীরে একফোটা রক্তও বাকি থাকবে আমরা ততদিন…
Read Moreআমেরিকার লম্বা ব্যক্তির মৃত্যু
২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক):আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি ৩৮ বছর বয়সে মারা গেছেন। হার্টের সমস্যার কারণে তিনি মারা যান।ফেসবুকে তার মা এ খবর জানিয়েছেন।ইউক্রেনের বংশোদ্ভূত ইগর ভভকভিনস্কি সাত ফুট আট ইঞ্চি লম্বা ছিলেন।পিটুইটারির বিশালত্বের কারণে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃস্বরণই এই অস্বাভাবিক লম্বার জন্য দায়ী।তার মা আরো জানান, শুক্রবার মিনেসোটায় তিনি মারা যান।যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় মায়ো ক্লিনিকে সন্তানের চিকিৎসার জন্য তিনি ১৯৮৯ সালে আমেরিকায় আসেন। দু’দফা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষা পেলেও তার অস্বাভাবিক বৃদ্ধি থামানো যায়নি বলে তিনি উল্লেখ করেন।ইগর ভভকভিনস্কি ২০১৩ সালে ইউরোভার্সন সং কনটেস্টে স্টেজে ইউক্রেনের গায়িকা জøাটা ওগনিভিচের সাথে…
Read Moreএকুশে আগস্টের গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা : সেতুমন্ত্রী
২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা।একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারী নেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ করতে এসে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন। সেই হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আইভী রহমানকে স্মরণ করে…
Read Moreখালেদা জিয়া আইভি রহমানকে দেখে আসার পর পরই তাকে মৃত ঘোষণা করা হয়
২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোট সরকারের নৃশংসতার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে বলেছেন, মৃত্যু শয্যায় থাকা নারী নেত্রী আইভি রহমানকে খালেদা জিয়া সিএমএইচ এ দেখতে যাবেন বলে তাঁর পুত্র-কন্যাদের ৩/৪ ঘন্টা অন্য একটি রুমে আটকে রাখা হয়। খালেদা জিয়া আইভি রহমানকে সিএমএইচ এ দেখে আসার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ঠিক জানি না কখন কোন মুহূর্তে তিনি (আইভি রহমান) মৃত্যুবরণ করেছেন। তাঁর ছেলে-মেয়েরা তাঁর কাছে ছিল। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁকে দেখতে যাবেন বলে তাঁর ছেলে-মেয়েরা যারা বেডের কাছে ছিল তাদের একটা কামরার…
Read More