সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন


২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি ঢাকা -১৯।
এসময় তিনি বলেন , দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্রলীগ বুকের রক্ত ঢেলে দিয়েছে, রাজনীতিতে ছাত্রলীগের মত এত সক্রিয় কোন দল বিশ্বে নাই। এত বড় ছাত্রসংগঠনও বিশ্বের কোথায় নাই।

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান বলেন, যতদিন শরীরে একফোটা রক্তও বাকি থাকবে আমরা ততদিন শেখ হাসিনার পক্ষ থেকে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করে যাবো।
সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ, আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

Related posts

Leave a Comment