সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে ডাকাতরা

dakatসাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে।
সোমবার ভোর রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী ইয়াসিন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায় ভোর রাতে ছয়তলা বাড়ির দোতলায় তাদের ফ্ল্যাটের জানালার গ্রীল কেটে ৮/১০ একদল ডাকাত প্রবেশ করে ব্যবসায়ী ইয়াসিন মিয়া,তার স্ত্রী নাসিমা আক্তার,মেয়ে ফরিদা ইয়াসমিন ও তাসিনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে আলমারী ভেঙ্গে নগদ চার লক্ষ ১০ হাজার টাকা,৪৫ ভরি স্বর্ণালঙ্কার,একটি ল্যাপটপ ও তিনটি মোবাইলসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এসময় ডাকাতরা বাড়ির সবাইকে পিটিয়ে আহত করে। ডাকাতি হওয়ার খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মাছে চরম আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি ও হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।
এলাকাবাসী জানায় গত কয়েকদিনে ব্যাংক টাউন এলাকায় চারটি বাড়িতে ডাকাতি হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ সর্বাত্মাক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment