জয়পুরহাটের রেলবস্তি এলাকায় জোসনা বেগম নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে আসামি বিপ্লব কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদ বুধবার দুপুরে এ রায় ঘোষণাকরেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের জিরা ব্যবসায়ী বিপ্লব কুমার নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী জিরা ব্যবসায়ী জোসনা বেগমকে জয়পুরহাট রেলবস্তি এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনার দুই দিন ১৪ ফেব্রুয়ারি নিহতের পিতা আব্দুল জলিল বাদী হয়ে জয়পুরহাট…
Read MoreDay: April 25, 2018
আশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
দিয়া ইসলাম ,সাভার : সাভারের আশুলিয়ায় রুমা খাতুন (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার জনৈক আফসার মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় বিকেলে নিজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই পোশাক শ্রমিক খেজুর বাগান এলাকার ক্রিস্টাল পোশাক কারখানায় হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায় বলে জানিয়ে পুলিশ।…
Read More৬ মে পর্যন্ত জামিন পেয়েছেন নায়ক আসিফ
বিনোদন : স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে কাজী আসিফ রহমানস্ত্রী শামীমা আক্তারের সঙ্গে কাজী আসিফ রহমান‘ঘাসফুল’ ছবির নায়ক আসিফ আগামী ৬ মে পর্যন্ত জামিন পেয়েছেন। আসিফ এখন থেকে তাঁর স্ত্রী শামীমা আক্তারকে আর নির্যাতন করবেন না এবং সন্তানের ভরণপোষণ করবেন—এই শর্তে আজ বুধবার তাঁকে জামিন দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম। তিনি আরও আদেশ দিয়েছেন, যদি আসিফ আগের মতো স্ত্রী ও সন্তানের সঙ্গে অন্যায় করেন, তবে আবারও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আদালতকে শামীমা আক্তার বলেন, তিনি আপস চান, তিনি স্বামীর সঙ্গে সংসার…
Read Moreকার্ড জালিয়াতির হোতা শরিফুল ৪ দিনের রিমান্ডে
কার্ড জালিয়াতির অভিযোগে গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলামকে (ছবিতে ডানে)। ছবি: প্রথম আলোকার্ড জালিয়াতির অভিযোগে গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলামকে (ছবিতে ডানে)। ছবি: প্রথম আলো কার্ড জালিয়াতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া মো. শরিফুল ইসলামকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন। শরিফুল ইসলামকে গত আগস্টে মিরপুর থানায় করা কার্ড জালিয়াতির মামলায় গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে…
Read Moreডিআইজি মিজানকে দুদকে তলব
পুলিশের প্রত্যাহারকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে আগামী ৩ মে তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। মিজানুর রহমানকে তলবের চিঠি বুধবার দুদক থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে মিজানুরকে আগামী ৩ মে সকাল সাড়ে ৯টায় দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। নৈতিক স্খলন ও অস্ত্রের মুখে এক নারীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়।…
Read Moreপ্রধানমন্ত্রীকে অবমাননায় বিডিজবসের সিইও গ্রেফতার
ফেসবুকে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগে রাজধানীর কাওরান বাজারে বিডিজবস প্রতিষ্ঠানের মালিক ও প্রধান নির্বাহী (সিইও) ফাহিম মাশরুরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সকালে কাওরান বাজারে বিডিবিএল ব্যাংক ভবনের অষ্টম তলায় অবস্থিত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে। এর আগে গত ২২ এপ্রিল আল সাদিক নামে এক ব্যক্তি বাদী হয়ে কাফরুল থানায় তথ্য প্রযুক্তি আইনে ফাহিম মাশরুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ফাহিম মাশরুরকে ৬ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। কাফরুল থানার ওসি সিকদার মো. শামিম জানান, মামলায় অভিযোগ করা হয়েছে ঢাকা…
Read Moreশিশুকে ধর্ষণের অভিযোগে এক রিক্সা চালক আটক
সাভারের আশুলিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিক্সা চালককে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়ার শ্যুাটিং বাড়ি থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় ধর্ষণের শিকার (৭) ওই শিশু বাবা মার সাথে শ্যুাটিং বাড়ি এলাকায় একটি বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে ভাড়া থাকতেন। পরে সকালে ওই শিশুকে ভাড়া বাড়ির একটি কক্ষে ওই রিক্সা চালক ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে ওই ধর্ষণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ধর্ষণকারীকে আটক করে ও ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত…
Read Moreশি-মোদির অনানুষ্ঠানিক বৈঠক : স্বাগত জানিয়েছে নেপাল
কাঠমান্ডু, ২৫ এপ্রিল : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আসন্ন অনানুষ্ঠানিক বৈঠককে নেপাল স্বাগত জানিয়ে বলেছে, এই বৈঠক তার দুই বড় প্রতিবেশী দেশের মধ্যে বিশ্বাস জোরদার করবে। এছাড়া এ দু’দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেপালের স্বার্থও রক্ষা করবে বলে মনে করছে দেশটি। খবর সিনহুয়ার। মঙ্গলবার নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিওয়ালি সিনহুয়াকে বলেন, ‘আমরা এটা জেনে আনন্দিত যে আমাদের প্রতিবেশী দেশের নেতারা এ সপ্তাহের শেষের দিকে একটি অনানুষ্ঠানিক বৈঠক করতে যাচ্ছেন। নিকট প্রতিবেশী হওয়ায় চীন ও ভারতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এ ধরণের বৈঠককে নেপাল স্বাগত জানাচ্ছে।’ তিনি বলেন,…
Read Moreবাবা হচ্ছেন নীল নীতিন
বাবা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নীল নীতিন মুকেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই সুখর পোস্ট করে ভক্তদের এই তথ্য জানিয়েছেন অভিনেতা। প্রথমবার বাবা হতে যাচ্ছেন নীল নীতিন। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমাদের প্রথম সন্তান এখনো পৃথিবীতে আসেনি কিন্তু আমার জীবনের পরবর্তী ধাপ নিয়ে আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত।’ তিনি আরো বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে আমার পরিবারের সহযোগিতা পাচ্ছি। তারা সব সময় রুক্মিনিকে কী করা যাবে ও যাবে না তার পরামর্শ দিচ্ছেন। ছেলে হোক অথবা মেয়ে সন্তান স্বাস্থ্যবান হলেই আমরা খুশি।’ নীল নীতিনের স্ত্রী রুক্মিনি সাহায় বলেন,…
Read Moreমানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি ১৭ মে
ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে ভুয়া জন্মদিন পালন মামলায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ দিন ধার্য করেন। এদিন দুই মামলার গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া তার জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেন। অন্যদিকে…
Read More