আশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

Las-দিয়া ইসলাম ,সাভার :  সাভারের আশুলিয়ায় রুমা খাতুন (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার জনৈক আফসার মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায় বিকেলে নিজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওই পোশাক শ্রমিক খেজুর বাগান এলাকার ক্রিস্টাল পোশাক কারখানায় হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায় বলে জানিয়ে পুলিশ।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল।

Related posts

Leave a Comment