মেলান্দহে বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বজ্রপাতে কৃষক ফরিদুল ইসলাম এবং বৃহস্পতিবার গৃহবধূ সেনাবানু মারা যান। ফরিদুল গুজামানিকা গ্রামের আ. সালামের ছেলে এবং সেনাবানু দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামের বেলাল উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। এলাকাবাসী জানিয়েছে, ফরিদুল বুধবার সন্ধ্যায় ধানকাটতে গেলে বজ্রপাতে ক্ষেতই মারা যান। অপরদিকে বৃহস্পতিবার বিকেলের বাড়ির আঙ্গিনায় কাজ করা সময় বজ্রঘাতে সেনাবানু মারা যান।
Read MoreDay: April 26, 2018
সাভারে ট্রাকচাপায় যুবক নিহত
দিয়া ইসলাম , সাভার : সাভারে পণ্যবাহী ট্রাকচাপায় তসলিম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই যুবক বলিয়ারপুর থেকে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে সাভারে আসছিলেন। এসময় ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল…
Read Moreবান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে খুন
বান্দরবান সদর উপজেলায় উ নাইন্দিয়া (৮০) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে বান্দরবান সদর উপজেলার বাকীছড়া মাঝেরপাড়া বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে – সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাবিদা নামের এক শ্রমনকে কেয়াং (বৌদ্ধ বিহার) থেকে দৌড়ে বের হয়ে যেতে দেখেছে গ্রামবাসী। এখনো তিনি পলাতক। পাড়ার কার্বারি (পাড়া প্রধান) পাই হ্রী মং (চধর ঐৎর গড়হম) ধারণা করছেন, সাবিদা শ্রমনই এ হত্যাকাণ্ড…
Read Moreরানা প্লাজার বিচার দ্রুত করতে আলাদা ট্রাইব্যুনাল চেয়েছে টিআইবি
রানা প্লাজার বিচার দ্রুত সম্পন্ন করতে আলাদা ট্রাইব্যুনাল চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে গার্মেন্টস খাত সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে সংস্থাটির পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়। পাঁচ বছরেও রানা প্লাজা দুর্ঘটনায় দায়ীদের বিচার না হওয়ায় টিআইবির পক্ষ থেকে উদ্বেগও জানানো হয়। ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এসময় বলা হয়, সামগ্রিক সুশাসনের অভাবের কারণে এখনো বিচার ব্যবস্থাকে আটকে রাখা যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতাবানরা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিআইবি’র বোর্ড অব…
Read More‘খালেদা জিয়ার জীবন নিয়ে আর ছিনিমিনি খেলবেন না’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া কারাগারে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছেন। খালেদা জিয়ার অসুস্থতা তীব্র থেকে তীব্রতর হলেও সরকার গুরুত্ব দিচ্ছে না। বিএনপির চেয়ারপারসনকে নিপীড়ন করার উদ্দেশ্যেই যে কারাগারে রাখা হয়েছে, সেটাই এখনো জারি রেখেছে সরকার। খালেদা জিয়াকে নিয়ে সরকার তার নীতি থেকে বিন্দুমাত্র সরছে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে রিজভী বলেন, অনেক হয়েছে, এবার থামুন। খালেদা জিয়াকে নিয়ে আপনি সর্বনাশা খেলায় মেতে উঠেছেন। খালেদা জিয়ার জীবন নিয়ে আর ছিনিমিনি খেলবেন না। নিজের পরিণতির কথা ভাবুন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির…
Read Moreমেধা সম্পদের সুরক্ষায় খুব শীঘ্রই জাতীয় মেধাসম্পদ নীতি চূড়ান্ত হচ্ছে : শিল্পমন্ত্রী
ঢাকা, ২৬ এপ্রিল : মেধাসম্পদ সৃষ্টি ও সুরক্ষায় শিগগিরই জাতীয় মেধাসম্পদ নীতি চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে জাতীয় মেধাসম্পদ নীতির খসড়া তৈরি করেছে। সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে। এ নীতিতে সৃজনশীল উদ্ভাবনে নারীদের অংশগ্রহণ ও সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানোর বিষয়টি অধিক গুরুত্ব পাবে।’ শিল্পমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তর (ডিপিডিটি) আয়োজিত ‘ক্ষমতায়নের পরিবর্তন : উদ্ভাবন ও সৃজনশীলতায় নারী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তৃতা করছিলেন। শিল্প…
Read Moreসাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে মিছিল করেছে শ্রমিকরা
বকেয়া তিন মাসের বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স গার্মেন্টস এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায় আব্বাস এ্যাপারেলন্স গার্মেন্টস কাজ করেন প্রায় ছয় শতাধিক শ্রমিক। শ্রমিকদের জানুয়ারি,ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন দেওয়ার কথা ছিলো আজ মালিকপক্ষের। মালিকপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানার মুল ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে মুল ফটকে তালা দেখে বিক্ষোভ মিছিল করে কারখানার সামনে অবস্থান নেয়। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে…
Read Moreহবিগঞ্জে কালবৈশাখী : বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
হবিগঞ্জ, ২৬ এপ্রিল : জেলায় বুধবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে ফসলী জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বাড়ির ঘর ও গাছপালার ঝড়ে উপড়ে পড়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এসময় ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে বাহুবল উপজেলায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, বাহুবল, বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকায় ঝড়ের ফলে অধিকাংশ ফসলী জমির পাকা ও আধা পাকা ধান মাটিতে পড়ে গেছে। আর এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ কৃষকদের। এছাড়াও…
Read Moreউন্নয়ন ও শান্তি পরস্পরের পরিপূরক : জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২৬ এপ্রিল : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, উন্নয়ন ও শান্তি পরস্পরের পরিপূরক। তিনি বলেন, উন্নয়ন ব্যতীত শান্তি আসবে না আর শান্তি ব্যতীত কোন উন্নয়ন হতে পারে না। স্বারষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জাতিসংঘে ‘শান্তি বিনির্মাণ ও টেকসই শান্তি’ বিষয়ক উচ্চপর্যায়ের এক সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাইচ্যাকের আহ্বানে উচ্চপর্যায়ের এই সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দানে প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের কথা উল্লেখ করেন। রোহিঙ্গ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি তুলে ধরেন। আসাদুজ্জামান খান জানান, শেখ হাসিনা বলেছেন, ‘যদি…
Read Moreমৌলভীবাজারে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু, দগ্ধ ছেলে
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন ছেলেও। বুধবার রাত সোয়া ২টার দিকে রাজনগর সদর ইউনিয়ন ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন – মা রোকেয়া বেগম (৫৫) ও মেয়ে শাহিনা বেগম (২৪)। তাদের বাড়ি একই এলাকায়। ছেলে মুন্না মিয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনগর থানার ওসি শ্যামল দত্ত জানান, রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিলে…
Read More