ইন্দোনেশিয়া মাঝারি মাত্রার ভূমিকম্প

জাকার্তা (ইন্দোনেশিয়া), ১৬ এপ্রিল : ইন্দোনেশিয়ার মলুকা সাগর তলদেশে সোমবার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র। তবে এ প্রাকৃতিক দুর্যোগে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন সংস্থা জানায়, কোতা তার্নাতের প্রায় ৮৫ কিলোমিটার উত্তরপশ্চিমে সাগর তলদেশের ৩৬.৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোন হুমকি নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৪ সালে সমুদ্র তলদেশে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে…

Read More

মালির তিমবুকতুতে হামলায় ১৫ জঙ্গি নিহত

মালির ঐতিহ্যবাহী নগরী তিমবুকতুর উত্তরাঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে হামলার ঘটনায় প্রায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। রোববার ফরাসী সেনাবাহিনী এএফপিকে একথা জানিয়েছে। জাতিসংঘের এমআইএনইউএসএমএ বাহিনী জানিয়েছে, শনিবারের চার ঘন্টাব্যাপী রকেট, গোলা ও গাড়ি বোমা হামলায় এর এক শান্তিরক্ষী নিহত হয়েছে। এই ঘটনায় দুই বেসামরিক লোকসহ অপর সাত জন আহত হয়েছে। এমআইএসইউএসএমএ’র প্রধান মাহামাত সালেহ্ আনাদিফ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান জেন-পিয়েরে লাকরোইক্স টুইটারে বলেন, ‘মালির শান্তি প্রতিষ্ঠায় দেশটির প্রতি আমাদের সমর্থন অটুট রয়েছে।’ ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র প্যাট্রিক স্টেইজার বলেন, হামলাকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে। তারা বড়…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার সকাল ৯টার দিকে পৌর শহরের মালদার পাড়া নাছরীন নবী স্কুলের পিছনের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তখন পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাক্ষৎণিক লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা…

Read More

মালাগাকে হারিয়ে জয়ে ফিরলো রিয়াল

লা লিগায় ইসকো ও কাসেমিরোর গোলে মালাগাকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে পয়েন্ট টেবিলের তলানির দলটিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল। ২৯তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান ইসকো। ৬৩তম মিনিটে পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ব্যবধান দ্বিগুন করে রিয়াল। বেনজেমার পাস পেয়ে শট নিতে পারতেন ইসকো; কিন্তু আরো নিশ্চিত হতে বাড়ান ডান দিকে ছুটে আসা কাসেমিরোকে। সুযোগ ভালোভাবেই কাজে লাগান এই ব্রাজিলিয়ান। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে মালাগার সান্ত্বনাসূচক গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো রোলান।

Read More

ঐতিহাসিক মুজিবনগর দিবস মঙ্গলবার

আগামীকাল ১৭ এপ্রিল, মঙ্গলবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আাগে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল্্রাতে পাকিস্তনী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন…

Read More

চার হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আশুলিয়া

টানা দশম দিনের মত সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা-বাড়িতে প্রভাবশালীদের দেয়া অবৈধ প্রায় চার হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি,বড় আশুলিয়া,রুস্তমপুর,পাড়াগ্রাম,ঠাকুরপাড়া, ও খেজুরবাগান এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী সিদ্দিকুর রহমান। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে প্রায় সাভার তিতাস গ্যাস অফিসের ৯০ জন কর্মীর একটি দল এ অভিযানে অংশ নেয়। এলাকাবাসী জানায় প্রায় এক বছর আগে আশুলিয়ার ওইসব এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে প্রত্যেক বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়ার চাঁনগাও…

Read More

সৌদি আরবে প্রধানমন্ত্রী, লন্ডন যাবেন বিকেলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারি সফরে রবিবার রাতে সৌদি আরব পৌঁছেছেন। তিনি আজ সোমবার এখানকার পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় ‘গাল্ফ শিল্ড-১ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। সৌদি বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে তিনি ওই অনুষ্ঠানে যোগদান করবেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় ৭টা ২৫ মিনিটে দাম্মাম বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। গাল্ফ…

Read More