ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার সকাল ৯টার দিকে পৌর শহরের মালদার পাড়া নাছরীন নবী স্কুলের পিছনের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তখন পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাক্ষৎণিক লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে।
