মাদক ব্যবসায় বাধা দেয়ায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ধানক্ষেতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত হেলাল উদ্দিন জুগিরহুদা গ্রামের মৃত একদিল বিশ্বাসের ছোট ছেলে। জানা যায়, সকাল ১০টার দিকে হেলাল মাঠে ধানের ক্ষেতে পানি দিতে যান। এ সময় ৪/৫জনের একটি দল রামদা নিয়ে অতর্কিত হেলালের ওপর হামলা করে। তার দুটি পা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসাপাতলে নেয়ার পথে মারা যান। নিহত হেলালের স্ত্রী রাজিয়া বেগম জানান, সপ্তাহ দুয়েক আগে তাদের প্রতিবেশী হাসিবুল হকের ছেলে মানিক…
Read MoreDay: April 7, 2018
প্রশ্নফাঁস: প্রভাবশালী এক মূলহোতাসহ গ্রেফতার ১০
প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে এক প্রভাবশালী মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা । আটককৃতরা একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা, মেডিকেল কলেজ এবং পাবলিক ভার্সিটির এডমিশন টেস্টসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতেন। রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের এক অফিসারকেও গ্রেফতারে অভিযান চলছিলো। পুলিশের এডিসি গোলাম সাকলাইন সিথিল এ খবর নিশ্চিত করেছেন। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে তিনি জানান।
Read Moreহাসপাতাল থেকে ফের কারাগারে খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ) আবার কারাগারে নেয়া হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে তাকে কারাগারে নেয়া হয়। হাসপাতালে বেগম জিয়ার রক্ত পরীক্ষা ও এক্স-রে করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে বেলা সোয়া ১১টায় কারাগার থেকে রওনা হয়ে ১১টা ৩৪ মিনিটে হাসপাতালে পৌঁছেন তিনি। জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিছু বিষয়ের পরীক্ষা জরুরি বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ সদস্যের মেডিকেল বোর্ড একটি সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)…
Read Moreখুলনায় বাসের চাকায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের
খুলনায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ওই একই বাসের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ আরো ১০জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর পৌঁনে ১টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মাঝেরভেঁড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভ্যান চালক আসাদুল মোড়ল (৩৫), তিনি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মৃত কাদের মোড়লের ছেলে। ওই ভ্যানের যাত্রী নারায়ণ মণ্ডল (৬৫), তার বাড়িও গুটুদিয়া গ্রামে। নিহত আরকজন হলো- শাকিবুল ইসলাম (৭), সে উপজেলার উলা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। নিহতরা উপজেলা সদর থেকে গুটুদিয়া গ্রামে যাচ্ছিলেন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও খুলনা মেডিক্যাল…
Read More