বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের নেতৃত্বে ডুমিনি

crikবাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। আগামী ১২ অক্টোবর ব্লোয়েমফন্টেইনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ডুমিনি অবসর নিয়েছেন। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সও আছেন দলে।

এই ম্যাচকে তুলনামূরক তরুণ ক্রিকেটারদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান নির্বাচক লিন্ডা জন্ডি। তিনি বলেন, সাদা বলে খেলতে এটা আমাদের দলের সদস্যদের বড় একটা সুযোগ কনের দেবে। মার্করাম, মহারাজের মতো ক্রিকেটারদের সব ফরম্যাটে খেলতে অভ্যস্ত করবে।

অবশ্য এই প্রস্তুতি ম্যাচের আগে আগামী ৬ অক্টোবর থেকে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে।

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ : জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথ্যু ব্রিটসকি, এমবুলেলো বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেনড্রিক্স, হেইনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, মালুসি সিবোতো ও খায়া জোন্দো।

Related posts

Leave a Comment