সব রোহিঙ্গাকে ফেরত নিতে হবে: খালেদা জিয়া

কক্সবাজার, ৩১ অক্টোবর : রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ও আন্তর্জাতিক সংস্থাকে জোর কুটনৈতিক তৎপরতা চালানো আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার উখিয়ার ময়নার গোনা রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিরতণের পর সাংবাদিকদের মাধ্যমে এই আহবান জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বলেন, এই সরকারের যেভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিৎ ছিলো, সেভাবে তারা দাঁড়াতে পারেনি। বরং যারা কাজ করতে চায় তাদেরও নানাভাবে বাঁধার সৃষ্টি করছে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাকে আমি বলব, আপনারা অবিলম্বে এই রোহিঙ্গা সমস্যা সমাধানে এবং তাদের ফিরিয়ে নিতে কুটনীতিক…

Read More

খালাফ হত্যা মামলায় আপিলে পুনরায় শুনানি শেষ : বুধবার

ঢাকা, ৩১ অক্টোবর : ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আনা আপিলের পুনরায় শুনানি শেষে কাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। আজ সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ শুনানি শুরু হয়। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ পুনরায় শুনানি শেষে কাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে শুনানি করেন প্রাক্তন বিচারপতি শিকদার মকবুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন…

Read More

মন্ত্রিসভায় কঠোর বালাইনাশক আইন অনুমোদন

ঢাকা, ৩১ অক্টোবর : মন্ত্রিসভায় আজ প্রস্তাবিত বালাইনাশক আইন অনুমোদিত হয়েছে। এতে ফসল রক্ষার নামে পোকামাকড় দমনের ভেজাল বালাইনাশক মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই বালাইনাশক আইন-২০১৭’র অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, প্রস্তাবিত আইনে নকল লেবেল ও ট্যাগ এবং বিজ্ঞাপণের জন্যও কঠোর শাস্তির বিধান রয়েছে। এ ধরনের অপরাধ সংঘটনের দায়ে প্রথমবার ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে একবছর কারাদন্ড এবং অপরাধের পুনরাবৃত্তি হলে জরিমানা ও কারাদন্ড দ্বিগুণ হবে। তিনি বলেন,…

Read More

সাভারে দূর্ঘটনায় শিক্ষার্থী নিহিত ও একজন আহত

দিয়া ইসলাম , সাভার থেকে : সাভারে তেল বাহী মেঘনা লড়ি চাপায় সিফাত আহমেদ প্রান্ত নামের এক বিশ^বিদ্যালয়ের ছাত্র (২৬) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে শিবলু নামের আরও একজন। তারা দুজনই মটরসাইকেলে ছিল। সোমবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ল্যাবজোন হাসপাতালে’র সামনে পৌছালে এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সোমবার বিকেলে রাজধানীর কাওরান বাজার এলাকার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড সায়েন্স বিভাগের ছাত্র সিফাত আহমেদ প্রান্ত ও তার বন্ধ শিবলু মোটরসাইকেলে করে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা বাসষ্ট্যান্ড থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ডে যাচ্ছিলো। পরে তারা ঢাকা আরিচা মহাসড়কের সাভারের…

Read More

সাভারের অস্ত্র ঠেকিয়ে ছাত্রীকে অপহরণ

দিয়া ইসলাম : বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে এক কলেজ ছাত্রীকে অপহরণ করেছে এক বখাটে যুবক। এঘটনায় ওই কলেঁজ ছাত্রীর বাবা গতকাল রাতে ৬ জনকে আসামী করে আশুলিয়ায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। এদিকে এঘটনার পর থেকে ওই কলেজ ছাত্রীর পরিবারের সদস্যরা বখাটে ওই যুবকের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। গতকাল বিকেলে আশুলিয়ার আউকপাড়া থেকে তাকে অপহরণ করে নিয়ে ওই বখাটে যুবক। ওই কলেজ ছাত্রীর নাম হচ্ছে আশা আক্তার (১৮) সে সাভার কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর চাচা আসাদ মিয়া জানান আশুলিয়ার…

Read More

ইসিতে নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান

ঢাকা, ৩১ অক্টোবর : নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন  দল নিবন্ধন সংক্রন্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছে। ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দল ইসিতে নিবন্ধিত হওয়ার জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। দলের নিবন্ধন ফরম ও অন্যান্য তথ্যের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিবের (নির্বাচন সহায়তা ও সরবরাহ) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব…

Read More

গত বছর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতি ১২৯ বিলিয়ন ডলার

প্যারিস, ৩১ অক্টোবর : বিশ্বব্যাপী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বছর ১২৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে খরা, ঝড় ও বন্যা বেড়ে যাওয়ায় এই ক্ষতির পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে একথা বলা হয়। দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বে আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর বিশ্বে ৭৯৭টি চরম দুর্যোগপূর্ণ ঘটনা ঘটে। এসব ঘটনায় বিশ্বের ১২৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়। এটি প্রায় ফিনল্যান্ডের বাজেটের সমান। এসব দুর্যোগে বস্তুগত সম্পদের ক্ষতির হিসাব করা…

Read More

বিএনপি-জামায়াত জোট সরকার ও প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল

ঢাকা, ৩১ অক্টোবর : বিএনপি-জামায়াত জোট সরকার এবং ওই সময়ের প্রশাসনের প্রত্যক্ষ মদদ, ষড়যন্ত্র, পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে ভয়াবহ হত্যাকান্ড ঘটানো হয়। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সিনিয়র এডভোকেট সৈয়দ রেজাউর রহমান সোমবার চতুর্থ দিনের মতো যুক্ততর্ক শুনানিতে এ বক্তব্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। রাষ্ট্রপক্ষের…

Read More

জঙ্গিমুক্ত রাজনীতি আনবে টেকসই উন্নয়ন : তথ্যমন্ত্রী

ঢাকা, ৩১ অক্টোবর : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি-সন্ত্রাসী ও টেকসই রাজনীতি, উন্নয়নকাজে সর্বস্তরে জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সম্পৃক্ততা ও গণমাধ্যমের প্রহরী ভূমিকাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করবে।’ তিনি সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের মিডিয়া বাজারে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আয়োজিত ‘জনতার কন্ঠ: বাংলাদেশে টেকসই উন্নয়ন বাস্তবায়ন শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সভায় সেমিনারের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসেফ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম। ওয়েভ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক…

Read More