দিয়া ইসলাম , সাভার থেকে : সাভারে তেল বাহী মেঘনা লড়ি চাপায় সিফাত আহমেদ প্রান্ত নামের এক বিশ^বিদ্যালয়ের ছাত্র (২৬) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে শিবলু নামের আরও একজন। তারা দুজনই মটরসাইকেলে ছিল।
সোমবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ল্যাবজোন হাসপাতালে’র সামনে পৌছালে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে রাজধানীর কাওরান বাজার এলাকার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড সায়েন্স বিভাগের ছাত্র সিফাত আহমেদ প্রান্ত ও তার বন্ধ শিবলু মোটরসাইকেলে করে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা বাসষ্ট্যান্ড থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ডে যাচ্ছিলো। পরে তারা ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ল্যাবজোন হাসপাতালে’র সামনে পৌছেলে একটি রিকসার সাথে ধাক্কা লেগে তাদের বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কের উপড়ে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি তেল বাহী লড়ি তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘটনাস্থলেই প্রান্ত নিহত হয়। আরও মুমুর্ষ অবস্থায় শিবলুকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তেল বাহী লড়িটি স্থানীয়রা আটক করলেও এর ড্রাইভার পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। নিহত ওই যুবক যুবকের বাবার নাম আব্দুল হাকিম । বাবা মার সাথে সে মজিদপুর এলাকায় ভাড়া থাকতো।
আহত শিবলু ঢাকা যুবলীগ নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী পাবেলের ছেলে।ঘাতক ড্রাইভারকে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই আল মামুন। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
